ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

বিএনপির ৩ শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৫:২৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ১৬৭ বার পড়া হয়েছে
চেকপোস্ট ডেস্ক:: মাগুরায় বিএনপির ৩ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। মাগুরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে রোববার রাতে শহরের শিবরামপুর সাইফুজ্জামান শিখর এমপি’র বাংলো বাড়িতে এ যোগদান অনুষ্ঠান হয়। 
এ সময় সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুন্সী রেজাউল হক।
মাগুরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পারনান্দুয়ালী গ্রাম থেকে ওই ওয়ার্ড বিএনপি’র সভাপতি মিজানুর রহমান মিন্টু মোল্যার নেতৃত্বে ৩ শতাধিক নারী পুরুষ আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন নিরু মোল্যা, তমাল মোল্যা, সোনা মোল্যা, সুমন মোল্যা ও কিসলু খান। সমন্বয়ে ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ রেজাউল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা এবং শ্রমিক নেতা সাজ্জাদ মোল্যা।
যোগদান অনুষ্ঠানে মিজানুর রহমান জানান, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা এলাকার ৩ শতাধিক নেতা কর্মী মাগুরার সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের কাছে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করছি।
চেকপোস্ট/এসবি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপির ৩ শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

নিউজ প্রকাশের সময় : ০৫:২৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩