ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা 

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টার: ফয়সাল হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৫৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে

রিপোর্টার: ফয়সাল হোসেন

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইলরামাদান বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের বাসভবন ফিরোজায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ওয়াইলরামাদান ফিলিস্তিন ও বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্কের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন। তিনি ফিলিস্তিনের চলমান পরিস্থিতি এবং সেখানে জনগণের মানবিক সংকটের বিষয়েও বিএনপি চেয়ারপার্সনকে অবহিত করেন। এ সময় বেগম জিয়া ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশের জনগণ বরাবরের মতো তাদের পাশে থাকবে বলে আশ্বাস দেন।
সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।
বেগম জিয়া বলেন, ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থান সবসময়ই স্পষ্ট ও ন্যায়সঙ্গত। বাংলাদেশের জনগণ শান্তি, মানবতা ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেয় এবং ফিলিস্তিনের জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি অবিচল সমর্থন জানিয়ে এসেছে।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইলরামাদান বিএনপি চেয়ারপার্সনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দুই দেশের জনগণের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ প্রকাশের সময় : ০৮:৫৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫