ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার।

বিএনপি-জামাত দূতাবাসের উপর ভরসা করে ঠিকে আছে-এড.আনিসুল হক।

(এম কে খোকন) জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
  • নিউজ প্রকাশের সময় : ১১:৫৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ১১৪ বার পড়া হয়েছে

বিএনপি-জামাত দূতাবাসের উপর ভরসা করে ঠিকে আছে-এড.আনিসুল হক।

বিএনপি জামাত জনগণের কাছে না গিয়ে বিদেশি দূতাবাসে ধরনা দিচ্ছে উল্লেখ করে বলেন, ‘তারা মার্কিন দূতাবাস, ব্রিটিশ দূতাবাস, ওই দূতাবাস, সেই দূতাবাসে গিয়ে রাজনীতি করছে।’ বলে উল্লেখ করেন মাননীয় আইন মন্ত্রী এড. আনিসুল হক।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকালে নিজ নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সুপার মার্কেট চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বরন ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

২০২৩ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা ২০২৪-এর জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী আমরা নির্বাচন করবো। শেখ হাসিনা সরকারপ্রধান থাকবেন। সেভাবেই নির্বাচন হবে। তবে দেশে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। যদি কেউ শান্তি বিঘ্নিত করতে চায়, নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

আইনমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত বলছে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। অথচ দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। কাজেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার কোনও সুযোগ নেই।’
যুক্তরাষ্ট্র ভিসানীতি দেওয়ার পর তাদের প্রতিনিধি দল আমার সঙ্গে বৈঠক করেছিল উল্লেখ করে আনিসুল হক বলেন, ‘তাদের প্রতিনিধি দল জানতে চেয়েছিল, এ বিষয়ে আপনার বক্তব্য কি? আমি বলেছিলাম, আপনার দেশের নীতি নিয়ে আমার কিছুই বলার নেই। আপনি যার বিরুদ্ধে এটি ব্যবহার করেন, সে বিএনপি হোক, জামায়াত হোক, জাতীয় পার্টি হোক, আওয়ামী লীগ হোক, ওলামা পার্টি হোক—এই ভিসানীতি নিয়ে অপমানবোধ করছি। কারণ আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক। আপনি যদি সবার বিষয়ে সমানভাবে এই নীতি প্রয়োগ করেন, আমার কোনও কথা নেই। আর যদি টার্গেট করে স্যাংশন দেন, তাহলে আমার কথা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার প্রতিজ্ঞা করেছেন, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। শেখ হাসিনা যা বলেন, তাই করেন।

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে নিজেকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করে নৌকা প্রতীকে ভোট চেয়ে আনিসুল হক বলেন, ‘শেখ হাসিনার প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও জয়যুক্ত করতে হবে। আপনারা তাকে জয়যুক্ত করলে দেশ সোনার বাংলা হবে। উন্নয়নে আরও এগিয়ে যাবে।’ এসময় তিনি আখাউড়া – কসবা উপজেলা আওয়ামী লীগ কর্তৃক বেশ কয়েকটি আলোচনা সভায় যোগ দেন।
কসবা পৌরসভার মেয়র এম জে হাক্কানির সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার, আওয়ামী লীগ নেতা আজহার উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, পৌরসভার সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন রিমন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপি-জামাত দূতাবাসের উপর ভরসা করে ঠিকে আছে-এড.আনিসুল হক।

নিউজ প্রকাশের সময় : ১১:৫৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩