ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার।

বিএনপি নেতা রফিকুল আলম মজনু রিমান্ডে

চেকপোস্ট ডেস্ক::
  • নিউজ প্রকাশের সময় : ০৯:১৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ১২৮ বার পড়া হয়েছে

চেকপোস্ট ডেস্ক:: রাজধানীর পল্টন থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (২২ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিন এ রিমান্ড আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর শাহিন মিয়া আসামি মজনুকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

মজনুর পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে এক দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত ২১ মে মধ্যরাতে এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রফিকুল আলম মজনুকে রাত ১২টার দিকে শাহজাহানপুরের বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে।

চেকপোস্ট/এসবি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপি নেতা রফিকুল আলম মজনু রিমান্ডে

নিউজ প্রকাশের সময় : ০৯:১৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩