বিজয়নগরে ইটভাটার পরিবেশ আইনে লংঘন, জরিমানা আদায়

- নিউজ প্রকাশের সময় : ০৮:৫২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া এর সহযোগিতায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।মঙ্গলবার(২ এপ্রিল) বিকালে উপজেলার শশই এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানে জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান হলো, মেসার্স সুবর্ণ শশই ব্রিকস নামে ইট ভাটাকে ১ টি মামলায় ৩,৫০,০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একইসাথে ৪ টি ভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ ( সংশোধিত ১০১৯) মেনে ভাটা পরিচালার বিষয়ে সতর্ক করা হয়।পরিচালিত মোবাইল কোর্টে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন মো. ইকরামুল হক নাহিদ।এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিসল চক্রবর্ত্তী এবং বাংলাদেশ পুলিশ বাহিনী, আনসার বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিসল চক্রবর্ত্তী বলেন, পরিবেশের ক্ষতি করে কেউ ব্যবস্থা করতে পারবে না। এরূপ কার্যক্রম পরিবেশ অধিদপ্তর কর্তৃক অব্যাহত থাকবে।
















