ঢাকা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী নারী সাংবাদিক নিপীড়ন ও নির্যাতনের বিচার চাই শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি

বিজয়নগরে ডাক্তারের প্যাড জালিয়াতি, অর্থ জরিমানা ।

এম কে খোকন (ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি)
  • নিউজ প্রকাশের সময় : ১১:৫৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩ ৮৫ বার পড়া হয়েছে

বিজয়নগরে ডাক্তারের প্যাড জালিয়াতি, অর্থ জরিমানা ।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এক ডাক্তারের প্যাড জালিয়াতি করে অন্য ডাক্তাররা একই প্যাডে রোগী দেখছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চান্দুরার আমতলী বাজারে অবস্থিত ডায়াগনস্টিক সেন্টারটিকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।
ইউএনও বলেন, ডা. সুব্রত সাহার নামে তৈরি প্যাডে একেকদিন একেক ডা. নিজেদের পরিচয় গোপন রেখে ওই ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছেন। ডা. সুব্রত সাহা সর্বশেষ ১৮ আগস্ট ওই ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন। কিন্তু অভিযান পরিচালনাকালে দেখা যায়, ডা. সুব্রত সাহার প্যাড ব্যবহার করে ২৫ আগস্ট এবং আজ ভিন্ন নামের দুজন ডাক্তার রোগী দেখছেন। ডায়াগনস্টিক সেন্টারে ২৫ আগস্ট সুব্রত সাহার কাছ থেকে চিকিৎসা নিয়েছেন এমন একজনকে পাওয়া গেলে তিনি জানান আজকে উপস্থিত ডাক্তার গত সপ্তাহে ছিলেন না। কিন্তু ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ তাকে জানিয়েছেন ইনি ডা. সুব্রত সাহা। ঘটনার সত্যতার ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য আমি বিজয়নগর রোগী সেজে সুব্রত সাহাকে ফোন দিলে তিনি জানান তিনি সর্বশেষ ১৮ আগস্টের পর আর বিজয়নগর উপজেলায় রোগী দেখেননি। এতে প্রমাণিত হয় ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে ডা. সুব্রত সাহা নামে মানুষের কাছে অন্যায়ভাবে উপস্থাপন করেছেন এবং তাদের প্রতারিত করেছেন। ঘটনার সঙ্গে জড়িত ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. খুরশিদ আলম এ অপরাধ স্বীকার করেন।

এছাড়াও আজকে রোগী দেখতে উপস্থিত ডা. তপন দেবনাথকে অন্য ডাক্তারের প্যাডে রোগী দেখছেন কেন প্রশ্ন করা হলে তিনি নিজের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে এমনটি হবে না মর্মে লিখিতভাবে জানান। এসময় উপস্থিত ডা. তপন দেবনাথের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড আরোপ করে তা আদায় করা হয়েছে।
ইউএনও আরও বলেন, এরকম জানিয়াতিচক্রের অভিযান অব্যাহত থাকবে।অভিযান পরিচালনাকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাসুম, বিজয়নগর থানার পুলিশ ও স্যানিটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিজয়নগরে ডাক্তারের প্যাড জালিয়াতি, অর্থ জরিমানা ।

নিউজ প্রকাশের সময় : ১১:৫৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩