ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

বিজয়নগরে তিন চেয়ারম্যান পদপ্রার্থীকে জরিমানা

এম কে খোকন  ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি 
  • নিউজ প্রকাশের সময় : ১১:৩৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় পোষ্টারে প্লাস্টিক ও ডিজিটাল ব্যানার লাগিয়ে নির্বাচনী আচরণবিধি লঘনের দায়ে তিন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদেরকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন । মঙ্গলবার (২৮ মে) বিকেলে অভিযানের সময় তাদের এ জরিমানা করেন সহকারি কমিশনার (ভূঁমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক।জরিমানাকৃত সমর্থকদের প্রার্থীরা হলেন, নাছিমা মুকাই আলী (ঘোড়া প্রতীক), জাবের আহমেদ জয় (আনারস প্রতীক) ও কাজী রফিকুল ইসলাম (কাপ-পিরিচ প্রতীক)।এ ব্যাপারে বিজয়নগর সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক জানান, বিজয়নগর উপজেলায় ৩জন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের নির্বাচনী আচরণ ভঙ্গের দায়ে “উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬” এর সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের অপরাধে প্রতিজনকে ১০ হাজার করে ৩০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। এছাড়াও উপস্থিত প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশনা প্রদান করা হয়। এরকম অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিজয়নগরে তিন চেয়ারম্যান পদপ্রার্থীকে জরিমানা

নিউজ প্রকাশের সময় : ১১:৩৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪