ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

বিশ্বাসই হয় না আমি মা হয়েছি

রিপোর্টার রফিকুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ০৯:০০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ১৮৯ বার পড়া হয়েছে

ওপার বাংলার অভিনেত্রী রূপসা চ্যাটার্জি। মাস তিনেক আগে বিয়ে করেছেন তিনি। তার এক মাসের মাথায়ই আনেন অন্তঃসত্বার খবর! এতে রীতিমতো কটাক্ষের মুখেও পড়েছিলেন অভিনেত্রী। তবে মা হওয়ার পর এই অভিনেত্রী জীবনের সেরা সময় কাটাচ্ছেন বলা চলে।

তবে সম্প্রতি তার শেয়ার করা একটি ভিডিও দেখা গেছে, ছেলেকে কোলে নিয়ে ভীষণ চিন্তায়, চোখের তলায় কালি পড়েছে রূপসার! কিন্তু কেন তিনি তিনি চিন্তিত, বিষয়টি জানালেন।

অভিনেত্রী জানিয়েছেন, তিনি ফাস্ট ফুড খেতে অভ্যস্ত, তিনি কী করে ছেলেকে স্বাস্থ্যকর খাবার খাওয়াবেন? আসলে এটি একটি ভাইরাল রিল। মা ছেলের এই মজার মুহূর্ত নিজের ওয়ালে রেখে দিতে চান রূপসা।

মাতৃত্বকালীন এই সময়টা ঠিক কীভাবে কাটছে অভিনেত্রীর, তা সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন তিনি। বলেন, ‘যে রিলটা পোস্ট করেছি ওটা এক্কেবারে আমার জন্য। সত্যি তো নিজেই এখনও ভেবে উঠতে পারছি না যে আমি মা হয়ে গেছি। একটা ছোট্ট ছেলে কোলে নিয়ে বসে আছি। ওর সঙ্গে প্রতিটা মুহূর্ত সারা জীবনের সম্পদের মতো। সায়ন, আর আমার মা দু’জনে সাহায্য না করলে যে কী করতাম।’

আরও একটা ব্রেকআপ অপেক্ষা করছে : ঋতাভরী
প্রেমে পড়লেও প্রাক্তন স্বামীর জন্য বিয়ে করতে চান না শ্রীলেখা
জড়িয়ে ধরেছেন যুবক, পার্নোর জীবনে নতুন প্রেম!

রূপসা জানালেন, এখন তার বেশিরভাগ সময়টা রাত জেগেই কাটাতে হচ্ছে। আর প্রতিদিন একটু একটু ছেলেকে বড় হতে দেখছেন, সঙ্গে নিজেও বড় হচ্ছেন। তার নানা কার্যকলাপ, হাত পা নাড়া, সবটা মন দিয়ে দেখছেন। বললেন, ‘এটা বোধহয় একটা মানুষের জীবনের সবথেকে বড় প্রাপ্তি।’

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী। সামাজিক বিয়ের বছর ঘোরার আগেই রূপসা সায়নদীপের জীবনে আসে তাদের সন্তান। ছেলের নাম রাখা হয়ে গেলেও এখনই তা প্রকাশ্যে আনতে নারাজ তারা। রূপসা জানান, ‘ইচ্ছা আছে নাম প্রকাশটা একটু আনুষ্ঠানিক ভাবেই করব।’ তবে আপাতত নিজের মাতৃত্ব দারুণ উপভোগ করছেন রূপসা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্বাসই হয় না আমি মা হয়েছি

নিউজ প্রকাশের সময় : ০৯:০০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫