ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

বিস্ফোরণ ও গাড়ি ভাংচুর অভিযোগে সাবেক মন্ত্রী মোকতাদির তৃতীয় মামলা

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৫৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গাড়ি বহরে হামলা বিস্ফোরণ ও ভাংচুরের অভিযোগে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় এস এম রাষ্টু নামের এক ব্যক্তি এই মামলা করেন।মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ ১৬৮ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। আর অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০০-১৫০ জনকে।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাফায়েত আহমেদ জানান, গাড়ি বহরে হামলা, বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে মামলাটি হয়েছে।মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। নির্বাচনের কিছুদিন আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে নির্বাচনী প্রচারণাসহ স্মৃতিসৌধে ফুল দেওয়ার কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল গাড়িবহর নিয়ে মির্জাপুরে উপজেলা পরিষদের কাছাকাছি পৌঁছামাত্র ঘেরাও করে ককটেল বিস্ফোরণ করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেন। এসময় কেরোসিন ও পেট্রল দিয়ে ইঞ্জিনিয়ার শ্যামলের জিপসহ ২টি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার পরদিন থানায় মামলা করতে গেলে মোকতাদির চৌধুরীর অবৈধ হস্তক্ষেপে পুলিশ মামলা নেয়নি।উল্লেখ্য সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে এর আগে হেফাজত আন্দোলনের শহীদ মাদরাসা ছাত্র হাফেজ হোছাইন আহম্মেদ হত্যার অভিযোগে ২৩ আগস্ট মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়। পরদিন ২৪ আগস্ট আরেক মাদরাসা ছাত্র মাসুদ আহমেদ হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।আগের দুই মামলাসহ ৫শতাধিক জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা, ভাংচুর ও হামলার অভিযোগ এনে মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিস্ফোরণ ও গাড়ি ভাংচুর অভিযোগে সাবেক মন্ত্রী মোকতাদির তৃতীয় মামলা

নিউজ প্রকাশের সময় : ০৮:৫৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪