ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেরপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার: রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৪০:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

রিপোর্টার: রফিকুল ইসলাম

সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে শেরপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও জাতির গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতা জাতির প্রত্যাশা।” তিনি সকলের কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তিনি বলেন, “দেশনেত্রীর সুস্থতা আমাদের শক্তি। তাঁর আরোগ্যই এ দেশের গণতান্ত্রিক সংগ্রামকে আরও বেগবান করবে।”
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী, সদর থানা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং শতাধিক সাধারণ মানুষ।
মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। নেতৃবৃন্দ বলেন, “দেশনেত্রীর রোগমুক্তির জন্য পুরো জাতি উদ্বিগ্ন। আল্লাহ তাঁকে সুস্থ করে দেশ ও গণতন্ত্রের কল্যাণে কাজ করার শক্তি দান করুন।”
দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেরপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ প্রকাশের সময় : ০৮:৪০:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫