ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন

ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত।

এম কে খোকন (ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ)
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৫২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ১৪৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত।

আধুনিক ও বিজ্ঞানমনস্ক ব্রাহ্মণবাড়িয়া গড়তে ব্রাহ্মণবাড়িয়া সাইন্স ফোরাম এর উদ্যোগে  দিনব্যাপী বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

শনিবার(১৪ অক্টোবর) সকালে  ব্রাহ্মণবাড়িয়া সাইন্স ফোরাম আয়োজনে নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠান আয়োজন করা হয় এবং বিকাল ৪ টায় পুরুষ্কার বিতরণ করা হয়।

বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এবং দিনব্যাপী বিজ্ঞান মেলার পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ফাহিমা খাতুন।

প্রফেসর ওয়াহেদ  সভাপতিত্বে উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন,  প্রফেসর মোঃ তোফায়েল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম শফিকুল্লাহ,হামজা মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ,   ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম খান, উপজেলা শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্য্য প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, দেশপ্রেম ছাড়া কোন দেশ এগুতে পারেনা। দেশপ্রেম ছাড়া একটি জনগোষ্ঠী এগিয়ে যেতে পারেনা। শিক্ষা ছাড়া যেমন এগিয়ে যাওয়া যায় না, তেমনই দেশপ্রেম ছাড়াও এগিয়ে যেতে পারে না

তিনি বলেন, দেশের যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উড়ানো হয়না, জাতীয় সংগীত গায় না সেইসব শিক্ষা প্রতিষ্ঠান কখনো জাতির স্বাথের্, জাতির কল্যানে কোন অবদান রাখতে পারবে না। তারা পশ্চাৎগামী লোক, তারা পশ্চাৎ থাকবে। তারা দেশকে, সমাজকে পিছনে রাখতে চায়। সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে তিনি জাতীয় পতাকা উঠানো এবং জাতীয় সংগীত গাওয়ার আহবান জানান।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি মেলায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন। দিনব্যাপী মেলায় জেলার ৯টি উপজেলার ৩৪টি শিক্ষা  প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। স্কুল পর্যায়ে পোস্টার প্রেজেন্টেশন ১ম সাবেরা সোবহান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিল কলেজ। বিজ্ঞান প্রেজেন্টেশনে স্কুল পর্যায়ে ১ম সরকারি মডেল গালর্স স্কুল ও কলেজ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। বিজ্ঞানী কুইজ প্রতিযোগিতায় ১ম সরকারি মডেল গালর্স স্কুলে ছাত্রী খাদিজা আক্তার তুসি ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্রী  ইমতিয়াজ আহমেদ সুপ্ত। বিশেষ পুরুষ্কার দেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়া  বিশ্ববিদ্যালয়কে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত।

নিউজ প্রকাশের সময় : ০৪:৫২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩