ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

ভারতে চিকিৎসা নেওয়া সুবিধা হবে ভিসা সহজ করে দিয়েছি

রিপোর্টার রফিকুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ১২:২০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে

ভারতে চিকিৎসা নিতে যাওয়া রোগী ও তাদের স্বজনদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশ থেকে প্রতিবছর অসংখ্য মানুষ ভারতে চিকিৎসা নিতে যায়, তাদের জন্য আমরা ভিসা সহজ করে দিয়েছি। এখন সহজেই সেখানে গিয়ে চিকিৎসা নিয়ে আসা যাবে।মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টার দিকে গণভবনে সাম্প্রতিক ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এ কথা বলেন।সাংবাদিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, ওষুধ শিল্পে ভারতের সঙ্গে নবায়ন করা চুক্তির ফলে বাংলাদেশের মানুষ কী সুবিধা পাবে এবং কম খরচে চিকিৎসা সেবা মিলবে কি-না। প্রধানমন্ত্রী বলেন, ওষুধ শিল্পের অনেক কাঁচামাল আমাদেরকে ভারত থেকে আনতে হয়। কিছু কিছু ওষুধ আছে আমরা এখনও উৎপাদন করি না, করতে পারছি না। যদিও আমাদের ফার্মাসিউটিক্যালস সেক্টর অনেক উন্নত, পৃথিবীর বিভিন্ন দেশেই আমরা ওষুধ রপ্তানি করি। এরপরও কিছু কিছু ওষুধ থাকে যেগুলো আমাদের উৎপাদন হয় না, সেগুলো আমাদেরকে আমদানি করতে হয়।ইউরোপে তো কোনো বর্ডার নেই, তারা কি বিক্রি হয়ে গেছে এ সফর ছিল সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ফলপ্রসূ : প্রধানমন্ত্রীশেখ হাসিনা বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর অসংখ্য মানুষ ভারতে চিকিৎসা নিতে যায়, তাদের জন্য ভিসা সহজ হয়ে যাবে। আমরা তো কেবল উন্নতির পথে এগিয়ে যাচ্ছি। এখন আমরা যত বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারি, যত বেশি আমাদের ব্যবসা-বাণিজ্যের আদান-প্রদান হবে, ততই বাংলাদেশ লাভবান হবে।লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার জন্য যাওয়া রোগীদের ক্ষেত্রে ই-ভিসা চালু এবং রংপুরে ভারতের নতুন সহকারী হাইকমিশন প্রতিষ্ঠা করার বিষয়ে আলোচনা হয়েছে। এতে করে মুমূর্ষু রোগীদের ভিসা আগের চেয়ে দ্রুত প্রক্রিয়াকরণ করা যাবে এবং স্বল্প সময়ের মধ্যে ভ্রমণ করা যাবে।প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য ও ওষুধ খাতে সহযোগিতা, দুর্যোগ মোকাবিলা, সহনশীলতা ও প্রশমন এবং মৎস্যক্ষেত্রে সহযোগিতার জন্য ৩টি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে। গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তি নবায়ন ও বাংলাদেশের তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা ও পানি সংরক্ষণের প্রকল্পে ভারতের সহায়তার ব্যাপারে আমরা আলোচনা করেছি। তবে এর সঙ্গে দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না হওয়া তিস্তার পানি ভাগাভাগির কোনো সম্পর্ক নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতে চিকিৎসা নেওয়া সুবিধা হবে ভিসা সহজ করে দিয়েছি

নিউজ প্রকাশের সময় : ১২:২০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪