ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার 

প্রতিবেদন শাহ কামাল সবুজ
  • নিউজ প্রকাশের সময় : ০৮:২৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে

প্রতিবেদন শাহ কামাল সবুজ

নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রুস্তম খন্দকার (৫২)। ভারতে পালানোর সময় তাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি।

বৃহস্পতিবার ১৭ অক্টোবর সকাল ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী আদিল হত্যা মামলার আসামি তিনি।

গ্রেপ্তারকৃত আসামি, রুস্তম খন্দকার ফতুল্লা থানার লালপুর এলাকার তারা মিয়ার ছেলে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ গণমাধ্যমকে জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে টুরিস্ট ভিসায় বেনাপোল হয়ে ভারতে যাচ্ছিলেন রুস্তম খন্দকার।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তথ্য অনুসন্ধান করে জানতে পারে রুস্তম খন্দকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে গত ২৯ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি হত্যা মামলা হয়েছে।পরবর্তীতে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

এরইমধ্যে রুস্তম খন্দকারকে নারায়ণগঞ্জে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শরীফুল ইসলাম। তিনি জানান, বেনাপোল ইমিগ্রেশনে রুস্তমকে গ্রেপ্তার করা হয়, সে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও পোর্ট থানা পুলিশের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। রুস্তমকে নিয়ে একটি পুলিশ ফোর্স নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে।

তিনি আরও জানান, রুস্তম খন্দকারের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ ফতুল্লা থানায় ৪টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার 

নিউজ প্রকাশের সময় : ০৮:২৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪