ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কর্মজীবী নারীদের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া’র ২০২৬ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেরাণীগঞ্জে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলা আমার বাপের বাড়ি মার্কা মোদের গরুর গাড়ি”—ভোলায় সমাবেশে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ দক্ষিণ কোরিয়া  জংওয়াং মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের উদ্যোগে সল্লাল উপলক্ষে ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে তারেক রহমানের ধানের শীষ, ভিপি নুরুল হক নূরের ট্রাক, পার্থর, গরুর গাড়ি মার্কা—তিন নায়ক, এক দেশ: নতুন করে জেগে উঠছে বাংলাদেশ শবে বরাত উপলক্ষে মুন্সিগঞ্জ-১ আসনে এমপি প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ জামায়াতের আমীরের বিরুদ্ধে অপপ্রচার: প্রতিবাদে কুষ্টিয়ায় মহিলা জামায়াতের বিক্ষোভ দূর্নীতিবাজ ও চাঁদাবাজদের সংসদে পাঠিয়ে নিরাপত্তা প্রত্যাশা প্রশাসনের কাছে  : সেনাপ্রধান ওয়াকার উজ্জামান নিরাপত্তা ছাড়াই রাজপথে তারেক রহমানের পক্ষে ভোট চাইতে নামলেন শর্মিলা রহমান সিঁথি

মঞ্চে বসেই ফুপিয়ে কাঁদলেন তারেক রহমান শ*হী*দ পরিবারের সন্তানের আকুতিতে বিএনপি চেয়ারম্যান

রিপোর্টার রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ১২:২৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

রিপোর্টার: রফিকুল ইসলাম

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় আবেগ ধরে রাখতে পারেননি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এই আলোচনায় বাবাহারা এক সন্তানের হৃদয়বিদারক আকুতি শুনে মঞ্চেই ফুপিয়ে কাঁদতে দেখা যায় তাকে।

অনুষ্ঠানের এক পর্যায়ে শহীদ পরিবারের একজন সন্তান তার বক্তব্যে বাবাকে একবার জড়িয়ে ধরার আকুতি জানালে পুরো মিলনায়তনে নেমে আসে নীরবতা। সন্তানের কণ্ঠে সেই বেদনা ও হাহাকার শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। তিনি চেয়ারে বসেই চোখের পানি ধরে রাখতে না পেরে কাঁদতে থাকেন। এ সময় মঞ্চ ও মিলনায়তনে এক গুমোট ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী, শহীদ পরিবারের সদস্য এবং অতিথিদের অনেককেই চোখ মুছতে দেখা যায়। কয়েক মুহূর্তের জন্য পুরো সভাকক্ষ স্তব্ধ হয়ে পড়ে। আবেগঘন সেই পরিবেশে অনেকেই দাঁড়িয়ে নীরবে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি।

আলোচনা সভায় বক্তারা গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক চেতনা রক্ষা করাই হবে তাদের প্রতি প্রকৃত সম্মান।

অনুষ্ঠান শেষে তারেক রহমান শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন, তাদের এই ত্যাগ জাতি কখনো ভুলবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মঞ্চে বসেই ফুপিয়ে কাঁদলেন তারেক রহমান শ*হী*দ পরিবারের সন্তানের আকুতিতে বিএনপি চেয়ারম্যান

নিউজ প্রকাশের সময় : ১২:২৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬