ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

মালিবাগে হোটেলের গ্যাস সিলিন্ডারে , আগুনে দগ্ধ ৪

রিপোর্টার মনির হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৫৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ২৩৭ বার পড়া হয়েছে

রাজধানীর মালিবাগ মোড়ে শাহজালাল হোটেলে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে চারজন দগ্ধ হয়েছেন।বুধবার (২০ মার্চ) সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটে।এর মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট এবং একজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।দগ্ধরা হলেন, সবুজ (২৪), মো. মারুফ (১৬) মো. জুলহাস (১৮) ও আব্দুল হান্নান (৪০)। তারা সবাই ওই হোটেলের কর্মচারী।দগ্ধ মারুফ বলেন, আমরা চারজনই ওই হোটেলে কাজ করি। আজ সন্ধ্যার দিকে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে আমরা চারজন দগ্ধ হই।বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।তিনি জানান, আজ সন্ধ্যার দিকে মালিবাগ থেকে দগ্ধ অবস্থায় চারজনে আনা হয়েছিল। এর মধ্যে সবুজ ২৭ শতাংশ, মারুফ ১৮ শতাংশ এবং জুলহাস ১৬ শতাংশ দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। এছাড়া হান্নানের শেখ হাসিনা বার্নের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বর্তমানে তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। আমরা বিষয়টি ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জকে অবগত করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মালিবাগে হোটেলের গ্যাস সিলিন্ডারে , আগুনে দগ্ধ ৪

নিউজ প্রকাশের সময় : ০৯:৫৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪