ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

মাশরাফিসহ হুইপ ৫ জন।

রিপোর্টারের মোঃ মনির হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৩৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে

মাশরাফিসহ হুইপ ৫ জন

রিপোর্টারের মোঃ মনির হোসেন

মাশরাফি বিন মুর্তজাসহ পাঁচজন সংসদ সদস্যকে জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি আজ দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীকে নিযুক্ত করেছেন। এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আলাদা প্রজ্ঞাপনে পাঁচজনকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নড়াইল–২ আসনের সংসদ সদস্য মাশরাফি ছাড়া অন্য হুইপরা হলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, জয়পুরহাট-২ আসনের আবু সাঈদ আল মাহমুদ (স্বপন), নারায়ণগঞ্জ-২ আসনের মো. নজরুল ইসলাম (বাবু) ও কক্সবাজার-৩ আসনের সাইমুম সরওয়ার (কমল)। তাঁদের মধ্যে ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ সদ্য বিদায়ী একাদশ সংসদে হুইপের দায়িত্ব পালন করেন।বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এবার দ্বিতীয়বারের মতো নড়াইল–২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাশরাফিসহ হুইপ ৫ জন।

নিউজ প্রকাশের সময় : ০৮:৩৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪