ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক

মুন্সিগঞ্জে অটো চালক হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড।

মুন্সিগঞ্জ প্রতিনিধি) এ,এস,এম শিপন পাঠান
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৪৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪ ৩১২ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জে অটো চালক হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

(মুন্সিগঞ্জ প্রতিনিধি) এ,এস,এম শিপন পাঠান

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ছিনতাইয়ের জন্য অটোচালক আশরাফুল ইসলাম (৩০) হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। এছাড়া ওই মামলার অপর আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রুবেল ইসলাম নয়ন (৩৩), মোহাম্মদ রাজেল (২৮), আকরাম মোল্লা (২৫) ও হাসান শেখ (২৫)। এছাড়া তিন আসামিকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।পরদিকে মামলার এজাহারভুক্ত আসামি ইমরান হোসেন তোফাজ্জল ও সবুজ শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস প্রদান করেন।বিষয়টি নিশ্চিত করে ওই আদালতের সরকারি কৌঁসুলী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পল্টু জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে ১৬৪ ধারার জবানবন্দি প্রদান করেন। ওই মামলায় ১৩ জন সাক্ষী সাক্ষ্য দেন। দীর্ঘ তিন বছরের অধিক সময় সার্বিক বিচারকার্য শেষে আদালত আজ এই রায় প্রদান করেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ ন্যায়বিচার পেয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর নিহত আশরাফুল ইসলাম প্রতিদিনের মতো সন্ধ্যা ৬টার দিকে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন। পরে রাত ৮টার দিকে স্বজনদের কাছে খবর আসে আশরাফুলকে উপজেলার গোয়ালিমান্দ্রা এলাকায় গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছে। পরে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ অপরাপর আসামিরা অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে আশরাফুলকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে রাস্তায় ফেলে রেখে অটো নিয়ে চলে যান।এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম পরদিন ৩০ সেপ্টেম্বর লৌহজং থানায় ৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে এ ঘটনায় একে একে ৯ আসামিকে গ্রেফতার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুন্সিগঞ্জে অটো চালক হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড।

নিউজ প্রকাশের সময় : ০৭:৪৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪