ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন শুরু, ফরম নিলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন মুন্সিগঞ্জের মোল্লা কান্দি ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর সহ অর্থ লোপাটের অভিযোগ উঠেছে।  জাতীয় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে বহুমুখী উদ্যোগ সংরক্ষিত নারী আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা বাংলাদেশ নারকোটিকস কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন রাজিউর রহমান রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনা: শোকের ছায়া গোটা দেশে সিলেটে মহান স্বাধীনতা দিবসে জেলা ও মহানগর যুবদলের শ্রদ্ধা নিবেদন তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক নুর।  জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন

মেসির জাদুতে, ফাইনালে ইন্টার মায়ামি।

রিপোর্টার:-মোঃ শিপন পাঠান
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৪৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ১৫৫ বার পড়া হয়েছে

মেসির জাদুতে, ফাইনালে ইন্টার মায়ামি।

রোমাঞ্চকর এক ম্যাচে টাই-ব্রেকারে সিনসিনাটিকে হারিয়েছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি।

শেষ বাঁশি বাজার অপেক্ষা। আর কয়েক মুহূর্ত বাকি। উৎসব করার প্রস্তুতি নিচ্ছিল সিনসিনাটির খেলোয়াড়রা। তখনই আরও একবার লিওনেল মেসির জাদু। অসাধারণ এক থ্রু পাস। জায়গায় দাঁড়িয়ে কেবল দিক বদলে দেন লিওনার্দো কাম্পানা। ম্যাচে ফেরে ইন্টার মায়ামি। এরপর অতিরিক্ত সময়েও দুই দল একটি করে গোল করলে টাই-ব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে সিনসিনাটিকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে মেসির দল।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে সিনসিনাটির ঘরের মাঠে তাদের টাই-ব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে ইউএস ওপেনের কাপের ফাইনালে ওঠে ইন্টার মায়ামি। নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে সমতা ছিল।
এদিন কেবল গোলটাই করতে পারেননি মেসি। অন্যথায় ম্যাচ জয়ের মূল নায়ক ছিলেন এই আর্জেন্টাইন। দুই গোলে পিছিয়ে থাকার পর নিজেদের করা দুটি গোলের মূল কারিগর অধিনায়ক। দুটি অসাধারণ ক্রসে কাম্পানাকে দিয়ে গোল করিয়ে মায়ামিকে ম্যাচে ফেরান তিনি। এরপর অতিরিক্ত সময়ে সমান তালে লড়লে টাই-ব্রেকারে গড়ায় ম্যাচটি।

টাই-ব্রেকারে প্রথম চারটি শটে গোল পায় দুই দলই। পঞ্চম শটে এসে মিস করেন সিনসিনাটির নিক হ্যাগলান্ড। ডান দিকে ঝাঁপিয়ে তার শট আটকে দেন মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। শেষ শটে লক্ষ্যভেদ করতে কোনো ভুল হয়নি বেঞ্জামিন ক্রেমাস্কির। উল্লাসে মাতে মায়ামি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেসির জাদুতে, ফাইনালে ইন্টার মায়ামি।

নিউজ প্রকাশের সময় : ০৭:৪৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩