ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

যা বললেন মিরাজ জাতীয় দলের অধিনায়কত্ব প্রসঙ্গে

রিপোর্টার ওয়াজ উদ্দিন
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৫১:০১ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ১৮৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার অনুপস্থিতিতে ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়কত্ব করেছেন মেহেদি হাসান মিরাজ। এবার বিপিএলেও তিনি নেতৃত্ব দিচ্ছেন খুলনা টাইগার্সকে। তাছাড়া বয়সভিত্তিক দলেও বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তার। সবমিলিয়ে নেতৃত্ব উপভোগ করেন এই অলরাউন্ডার।

জাতীয় দলের অধিনায়কত্ব প্রসঙ্গে মিরাজের ভাষ্য, ‘এটা বোর্ডের সিদ্ধান্ত। যদি বোর্ড সিদ্ধান্ত নেয় আমাকে দেবে, দেখেন লিটন দাস করেছে ওয়েস্ট ইন্ডিজে। খুব ভালো করেছে, দলকে ফল এনে দিয়েছে। যেহেতু বিপিএলে করছি, অভ্যাস হচ্ছে আমার। ভবিষ্যতে কাজে লাগবে।’

‘আপনি দেখেন যেকোনো ফরম্যাটে সুযোগ আসলেই অভ্যাসের ব্যাপার। হুট করে করা কঠিন যেটা ওয়েস্ট ইন্ডিজে হয়েছে। হুট করে করেছি শান্ত অসুস্থ হওয়াতে। এখন বিপিএলে ১২-১৪টা ম্যাচ করব আমি জানি। প্ল্যানিং করতে পারছি। হুট করে করা কঠিন।’-যোগ করেন তিনি।

গতকাল ঢাকার বিপক্ষে ম্যাচ জয়ের পর মিরাজ বলেন, ‘দেখেন আপনি যেটা বললেন সুযোগ যখন আসে তখন উপভোগ করা জরুরি। যেহেতু আমি ওয়েস্ট ইন্ডিজে করেছি এখানেও করছি। হয়ত এটা আমার জন্য নতুন না, অভ্যাসের ব্যাপার। অনেক দিন গ্যাপ দিলে মাঝেমধ্যে চিন্তা হয়, কন্টিনিউ করলে ভালো ভালো সিদ্ধান্ত নেওয়া যায়। আরও কীভাবে উন্নতি করা যায় তা করা যায়। আমি সবসময় উপভোগ করার চেষ্টা করি।’

জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন মিরাজ। তিনি বলেন, ‘আপনি দেখেন যত ভালো ক্যাপ্টেন হন না কেন প্লেয়ারদের সাপোর্ট না পেলে আপনি কখনওই ফল এনে দিতে পারবেন না। প্লেয়ারদের সাপোর্ট জরুরি, রান করা, ভালো বোলিং করা। দেখেন যে ২টা ম্যাচ জিতেছি শুরুর ম্যাচে অঙ্কন ২২ বলে ৫৮ করল। এমন ইনিংস বিদেশিরা খেলে থাকে। এমন প্লেয়ার থাকলে ক্যাপ্টেনের কাজ ইজি হয়ে যায়। আজকে (মাহিদুল ইসলাম) অঙ্কন, (আবু হায়দার) রনি, জিয়া (জিয়াউর রহমান) ভাই ভালো করল। ক্যাপ্টেন তখনই কিন্তু কোপায় যখন প্লেয়াররা পারফর্ম করে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে দলকে জেতায়।’

অধিনায়কত্বে চ্যালেঞ্জ নিয়ে মিরাজ বলেন, ‘কুইক সিদ্ধান্ত নিতে হয়। এখন আইসিসি যা করেছে। ১ মিনিটের মধ্যে ওভার চেইঞ্জ করা। এটাও কঠিন একটু। মাঝেমধ্যে ফিল্ড সেটাপ করতে হয়, এটা ১ মিনিটের মধ্যে নেওয়া কঠিন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যা বললেন মিরাজ জাতীয় দলের অধিনায়কত্ব প্রসঙ্গে

নিউজ প্রকাশের সময় : ০৮:৫১:০১ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫