ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

যৌথ বাহিনীর অভিযানে ৪ লক্ষ পিস ইয়াবাসহ ১৬ জন আটক।

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া পটুয়াখালী জেলা প্রতিনিধি।
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৩৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় র‍্যাব ও কোস্টগার্ডের যৌথ অভিযানে সমুদ্রপথে পাচারকালে ৪ লক্ষ পিস ইয়াবাসহ ১৬ জন ইয়াবা পাচারকারী আটক।সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্ট” পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অপারেশন “ডেভিল হান্ট” এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বুধবার রাত ৮ টা হতে আজ ২৮ ফেব্রুয়ারি তারিখ শুক্রবার মধ্যরাত ১ টা পর্যন্ত র‍্যাব-৮,সিপিসি-১,পটুয়াখালী এর আভিযানিক দল ওবাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর এর সমন্বয়ে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাধীন কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন লেবুর চর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকায় অভিনব কায়দায় ফিশিং ট্রলারে সমুদ্রপথে পাচারকালে জালের মধ্যে লুকায়িত অবস্থায় ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবাসহ ১৬ জন ইয়াবা পাচারকারী যথাক্রমে নবি হোসেন (৫৩), মনির উদ্দিন (৪৮), সোয়দ আলম (৩৭), মোফাচ্ছেল হোসেন (৬০), মোবারক হোসেন (৪৫), ছবুর আহম্মদ (৫৪), সেলিম মাঝি (৪২), ওমর ফারুক (২৮), তহিদুল আলম (৪৮), আবু তালেব (৪০), আব্দুল নবী (৩০), ফজলে করিম (৪০), মোস্থাক আহম্মদ (৪৮), আব্দুল খালেক (৪০), নামঃ আলফাত (৩০), এবং খলিল আহম্মদ (৩৯) কে আটক করা হয়। পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় আরো ৩,০০,০০০ (তিন লক্ষ) পিস ইয়াবাসহ সর্বমোট ৪,০০,০০০ (চার লক্ষ) পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃত ইয়াবা পাচারকারীরা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বাসিন্দা বলে জানা যায়। পরবর্তীতে জব্দকৃত আলামত সহ ইয়াবা পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মহিপুর থানায় হস্তান্তর করা হবে। বাংলাদেশ র‍্যাব কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যৌথ বাহিনীর অভিযানে ৪ লক্ষ পিস ইয়াবাসহ ১৬ জন আটক।

নিউজ প্রকাশের সময় : ০৯:৩৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫