ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুন্সিগঞ্জের মোল্লা কান্দি ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর সহ অর্থ লোপাটের অভিযোগ উঠেছে।  জাতীয় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে বহুমুখী উদ্যোগ সংরক্ষিত নারী আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা বাংলাদেশ নারকোটিকস কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন রাজিউর রহমান রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনা: শোকের ছায়া গোটা দেশে সিলেটে মহান স্বাধীনতা দিবসে জেলা ও মহানগর যুবদলের শ্রদ্ধা নিবেদন তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক নুর।  জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ

রাজশাহীর তানোরে বস্তায় আদা চাষ জনপ্রিয় হয়ে উঠছে

রিপোর্টার সাহিদ মন্ডল
  • নিউজ প্রকাশের সময় : ১০:২৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

রাজশাহীর তানোরে বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। স্বল্প পুজি বিনিয়োগ করে অল্প সময়ে উচ্চমূল্যের মসলা জাতীয় ফসল আদা চাষে বস্তা পদ্ধতিতে ঝুঁকছেন তরুণ উদ্যোক্তারা। সম্প্রতি উপজেলার, চাঁন্দুড়িয়া ইউনিয়নের শিলিমপুর এলাকায় পুকুর পাড়ে শুরু হয়েছে বস্তায় আদা চাষ। ওই এলাকার একরামুল ও আব্দুল মালেক, মিলে কয়েক একর জমির মাছের ঘেরের পাড়ে প্রায় আড়াই হাজার বস্তায় আদা চাষ করছেন। এ পদ্ধতিতে আদা চাষে এলাকায় রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তারা। শুধু একরামুল-মালেক নন, আরও অনেকেই আধা চাষে ঝুঁকেছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উদ্বুদ্ধ করণ প্রকল্পের মাধ্যমে বস্তায় আদা চাষ সম্প্রসারণে উদ্বুদ্ধ হন কৃষি বস্তায় আদা চাষ একটি লাভজনক পদ্ধতি বলে জানান একরামুল। তিনি বলেন, ‘পুকুরে মাছ চাষের পাশাপাশি অব্যবহৃত পাড়ে আমরা বস্তায় আদার চারা রোপণ করেছি। খোলা জায়গা, পতিত জমি, ছাদে, বাড়ির আঙিনায়ও বস্তায় আদা চাষ করা যায়। সম্প্রতি তাঁদের বস্তায় আদা চাষ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে ছালমা ও তানোর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহম্মদ এ কথা জানান কৃষি উদ্যোক্তা একরামুল। উপজেলা কৃষি অফিস, ইউটিউব এবং অনলাইন ভিত্তিক বিভিন্ন তথ্যে আদা চাষে আগ্রহী হচ্ছেন এ অঞ্চলের কৃষি উদ্যোক্তারা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, পরীক্ষামূলকভাবে এই প্রথম তানোরের সাত ইউনিয়ন ও দুই পৌরসভা এলাকায় বাণিজ্যিকভাবে প্রায় ৩৬ হাজার ২৫০ বস্তায় আদা চাষ করছেন চাষিরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহীর তানোরে বস্তায় আদা চাষ জনপ্রিয় হয়ে উঠছে

নিউজ প্রকাশের সময় : ১০:২৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫