ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ কোরিয়াতে এই বছরের মধ্যে তাপমাত্রার সর্বোচ্চ পতন হতে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহের সতর্কতা জারি মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা অনুভূত হতে পারে। মঞ্চে বসেই ফুপিয়ে কাঁদলেন তারেক রহমান শ*হী*দ পরিবারের সন্তানের আকুতিতে বিএনপি চেয়ারম্যান সমুদয়কাঠী ইউনিয়ন উন্নয়ন ফোরামের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবাদ স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের অক্লান্ত সংগ্রাম নাগরিক শোকসভায় খালেদা জিয়াকে স্মরণ, দেশি–বিদেশি বিশিষ্টজনদের উপস্থিতি বাংলাদেশ সহকারী হাইকমিশন বার্মিংহামে দ্বিতীয় সচিব হিসেবে ওমর বিন হাদির নিয়োগ তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সৌজন্য সাক্ষাৎ মেডিকেল ভর্তি পরীক্ষায় ১ম হওয়া শান্তকে উপহার দিলেন : তারেক রহমান আকবর আলী দেওয়ানের ২৭তম বাৎসরিক ওরস মাহফিল উপলক্ষে বিচার বাউল গানের আয়োজন

রাতে মাঠে নামছে বাংলাদেশ হোয়াইটওয়াশ এরাতে 

রিপোর্টার মেহেদুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৩:৩২:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ৩১৭ বার পড়া হয়েছে

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শনিবার ২৫ মে বাংলাদেশ সময় রাত ৯টায় প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে শুরু হবে ম্যাচটি।এর আগে, আইসিসির সহযোগী সদস্য দেশ যুক্তরাষ্ট্রের কাছে টানা দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে এবং দ্বিতীয়টিতে ৬ হারে মনোবল চূর্ণবিচূর্ণ হয়েছে সফরকারীদের।নবীন এই দলের বিপক্ষে এখন হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোটাই বড় চ্যালেঞ্জ শান্ত-সাকিবদের। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই ম্যাচে জয় নিয়ে আত্মবিশ্বাস ফিরে পেতে চায় টিম টাইগার্স।পরপর দুই ম্যাচে হারের পেছনে ক্রিকেটারদের আত্মবিশ্বাসকে দুষছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার ভাষ্য, ‘আমার মনে হয়, স্কিলে কোনো সমস্যা নেই। মানসিকতা ও মনোবৃত্তি বদলাতে হবে আমাদের। গত দুই ম্যাচে আমরা তা করতে ও ভালো খেলতে পারিনি। আমাদের জন্য খুবই হতাশাজনক। মাঝের ওভারগুলোয় আমরা প্রায় প্রতি ওভারেই উইকেট হারিয়েছি। ম্যাচ হারার মূল কারণ এটিই।’এদিকে সিরিজ নিজেদের করায় বেশ ফুরফুরে মেজাজে রয়েছে স্বাগতিকরা। শেষ ম্যাচেও জয়ের ছন্দ ধরে রেখে বাংলাদেশকে হোয়াইটওয়াশের স্বাদ দিতে চায় যুক্তরাষ্ট্র।তৃতীয় টি-টোয়েন্টির আগে দলটির অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের ভাষ্য, ‘বাংলাদেশকে দুই ম্যাচ হারিয়েছি আমরা। এখানে থামতে চাই না। শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ করতে চাই। বিশ্বকাপের আগে এটি আমাদের অনুপ্রেরণা জোগাবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাতে মাঠে নামছে বাংলাদেশ হোয়াইটওয়াশ এরাতে 

নিউজ প্রকাশের সময় : ০৩:৩২:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪