ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

রাশিয়ার কাছ থেকে আরো বেশি তেল কিনবে ভারত

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৫৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ১৬৪ বার পড়া হয়েছে

ভারতে তেল রফতানির পরিমাণ আরো বাড়াতে চাইছে রাশিয়া। ওই দেশের বিখ্যাত তেল উৎপাদন সংস্থা রোসনেফটের পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সাথে বিরাট চুক্তি সম্পাদন করেছে তারা। ভারতে তেল রফতানির পরিমাণ আরও বাড়িয়েই এই চুক্তি সম্পাদন হয়েছে। রোসনেফটের এক শীর্ষ কর্মকর্তা ভারতে গিয়ে এই চুক্তি সই করেছেন বলেই জানা গেছে। তবে কত পরিমাণ তেল রফতানির চুক্তি হয়েছে, সেই বিষয়ে কিছু জানায়নি সংস্থাটি।

মঙ্গলবারই রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেকজান্ডার নোভাক বলেছিলেন, ভারতে রুশ তেল রফতানির পরিমাণ প্রায় কুড়িগুণ বেড়েছে। তারপরেই বুধবার বিবৃতি প্রকাশ করে রোসনেফট। সংস্থার পক্ষ থেকে বলা হয়, ‘রোসনেফট অয়েল কোম্পানি ও ইন্ডিয়ান অয়েল কোম্পানি একটি চুক্তি সই করেছে। আগের থেকে অনেক বেশি রুশ তেল রফতানি করা হবে এই সংস্থায়। এমনকি দুই দেশের মুদ্রা ব্যবহার করেই যেন বাণিজ্য এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়েও আলোচনা হয়েছে দুই সংস্থার মধ্যে।’

গত বছর ইউক্রেনে রুশ হামলার পর থেকেই আন্তর্জাতিক মহলে প্রবল চাপের মুখে পড়ে রাশিয়া। একাধিক নিষেধাজ্ঞার চাপে ভ্লাদিমির পুতিনের দেশের উপর। রুশ পণ্য কেনাবেচা কার্যত বন্ধ করে দেয় একাধিক পশ্চিমি দেশ। সেই সময়ে ভারতকে বিশাল ছাড়ে তেল বিক্রি করার সিদ্ধান্ত নেয় রাশিয়া। তারপরেই ব্যাপকহারে বাড়তে থাকে রুশ তেলের আমদানি। তবে জানা গেছে, গত বছর ব্যাপক ক্ষতির মুখে পড়েছে রোসনেফট। তারপরই ভারতের সাথে চুক্তি সম্পাদন করেছে তারা।
সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাশিয়ার কাছ থেকে আরো বেশি তেল কিনবে ভারত

নিউজ প্রকাশের সময় : ০৫:৫৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩