ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় হলে কলাতলীর চারপাশে ঠিকসই, বেরিবাদ জমি বন্দোবস্ত ও রাস্তা ব্রিজ কালভার্ট করবেন, ‎নুরুল ইসলাম নয়ন। গণভোটে ‘হ্যাঁ’-এর কথা বলে গোপনে ‘না’ সংগঠনের অভিযোগ মামুনুল হকের ঢাকা–১৩ আসনে নির্বাচনী প্রচার শুরু দরিদ্র রোগীদের স্বার্থে চিকিৎসা ভিজিট ফি কমানোর দাবি সিলেটে তারেক রহমানের প্রথম নির্বাচনী সমাবেশ ❝ভোট দিবো কিসে— ধানের শীষে❞ স্লোগানে মুখর আলিয়া মাদ্রাসা মাঠ বিপুল ভোটে ১০ দলীয় জোট সরকার গঠনের আশাবাদ নাহিদ ইসলামের প্রিয় দেশবাসী, আসিতেছে আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের মুক্তির দিন ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জাইমা রহমানের নারায়ণগঞ্জ আইন কলেজে সংসদ ছাত্র ছাত্রী এবং কলেজের অধ্যক্ষ পক্ষ থেকে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা হয়। শুভ জন্মদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ককে গভীর শ্রদ্ধায় স্মরণ দক্ষিণ কোরিয়াতে এই বছরের মধ্যে তাপমাত্রার সর্বোচ্চ পতন হতে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহের সতর্কতা জারি মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা অনুভূত হতে পারে। মঞ্চে বসেই ফুপিয়ে কাঁদলেন তারেক রহমান শ*হী*দ পরিবারের সন্তানের আকুতিতে বিএনপি চেয়ারম্যান

লৌহজংয়ে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার::
  • নিউজ প্রকাশের সময় : ০৪:০৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ১৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:: মুন্সীগঞ্জের লৌহজংয়ে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। বুধবার দুপুরে লৌহজং প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে ভুক্তভোগী পরিবারের পক্ষে সংবাদ সম্মেলন করেন উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের উত্তর পিঙ্গনালী গ্রামের মৃত আবদুল আজিজ বেপারীর ছেলে মো. আলামিন বেপারী।

তিনি লিখিত বক্তব্যে জানান, প্রতিবেশী কামাল শেখ লোকজন নিয়ে চলতি মাসের ৭ তারিখে তাঁর পৈতৃক সূত্রে মালিকানা জমিতে রোপণ করা লাউ গাছ, পেঁপে গাছ, কাঁঠাল ও আমের চারা এবং লাউয়ের মাচা ধারালো অস্ত্র দিয়ে ধ্বংস করে। সেই সাথে ১২ শতাংশ জমি দখল করে নিয়ে বাঁশের বেড়ায় লাল রঙের চিহ্ন দিয়ে দেয়। বাধা দিতে গেলে দলবল নিয়ে কামাল শেখ আমাকে প্রাণনাশের হুমকি দেয়। ওই দিন সন্ধ্যায় লৌহজং থানায় লিখিত অভিযোগ করলে পরদিন ৮ মে ঘটনা তদন্ত সাপেক্ষে অভিযুক্ত কামাল শেখকে আটক করে পুলিশ। ৯ মে আসামি কামাল জামিনে এসে নারী-শিশুসহ আমাদের পরিবারের ১৩ জন সদস্যের নামে থানায় মিথ্যা অভিযোগ করে। এর ফলে ভুক্তভোগী আল আমিন বেপারী নিজ বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এমনকি তিনি তার কর্মস্থলে যেতে পারছেন না। পরিবারের নারী ও শিশু সদস্যরা আতঙ্কে রয়েছেন।

তিনি আরও বলেন, বাপ-দাদার এই জমির দখল পেতে কামাল শেখ ২০০৬ সালে মামলা দায়ের করে। এরপর ২০১০ সালে মামলাটি খারিজ করে আমাদের পক্ষে রায় দেন আদালত। এমনকি কামাল শেখ রায়ের পক্ষে আপিল করলে তা বাতিল করে পুনরায় আমাদের পক্ষে রায় দেন। 

সংবাদ সম্মেলনে আল আমিন বেপারী বিষয়টির প্রতিকার চেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

চেকপোস্ট/এসবি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লৌহজংয়ে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিউজ প্রকাশের সময় : ০৪:০৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩