ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার।

শায়েস্তাগঞ্জে টমটম চালক হত্যাকাণ্ডে জড়িত দুই আসামি গ্রেফতার

ফয়সাল আহমেদ পলাশ::
  • নিউজ প্রকাশের সময় : ১১:১৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ২৫৪ বার পড়া হয়েছে
ফয়সাল আহমেদ পলাশ::
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের টমটম চালক আয়াত আলী হত্যাকাণ্ডে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২৮ মার্চ) শায়েস্তাগঞ্জ ও মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।
আটকৃতরা হল শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের আলমগীর হোসেনের ছেলে মিঠুন মিয়া (২৪) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পুর্ববাগ এলাকার জমশের আলীর ছেলে ভাঙারী ব্যবসায়ী ওসমান (৩৫)। এসময় ছিনতাই হওয়া টমটমের ৫ টি ব্যাটারি উদ্ধার করা হয়।
বুধবার (২৯ মার্চ) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ লেফ্টেনেন্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।
উল্লেখ্য, গত রবিবার (২৬ মার্চ) শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের বড় বাড়ি কবরস্থান এলাকা থেকে টমটম চালক আয়াত আলী (২৫) এর লাশ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। নিহত আয়াত আলী স্থানীয় আমির হোসেন নামে এক ব্যক্তির টমটম ভাড়ায় চালাতেন। গত ২৩ মার্চ রাত থেকে টমটমসহ সে নিখোঁজ হয়। এ ঘটনায় গত ২৭ মার্চ নিহতের বড় ভাই বিলাল মিয়া বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শায়েস্তাগঞ্জে টমটম চালক হত্যাকাণ্ডে জড়িত দুই আসামি গ্রেফতার

নিউজ প্রকাশের সময় : ১১:১৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩