ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মর্যাদার প্রতীক—জিয়া পরিবার বাংলাদেশের সামাজিক সংস্কৃতিতে এক অনন্য উদাহরণ দাদুর পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা—দেশবাসী কাছে দোয়া চেয়েছেন জাইমা রহমান ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি তৃণমূলে: এডভোকেট আবেদ রাজার প্রতি অগ্রাধিকার চায় কর্মীরা ডা. জুবাইদা রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে বিশেষজ্ঞ দল উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া প্রস্তুতি—আগামীকাল ঢাকায় আসছেন ডা. জুবাইদা রহমান গরিব-দুঃখী মানুষের গল্পে মানবতার ছোঁয়া—শেরপুরে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার গণসংযোগ হে আল্লাহ দয়াময়, তুমি সকল কিছুর মালিক। আমার মা জননী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির করিয়া দেও :তারেক রহমান হার না মানা সংগ্রামের নাম— খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে প্রার্থনার বন্যা এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে তিন বাহিনীর প্রধান

শালীশ বৈঠককে কেন্দ্র করে ঝালকাঠিতে ছাত্রলীগ ও যুবলীগ দু’গ্রুপে সংর্ঘষে ঘটনা ঘটেছে

সংবাদ দাতাঃ-সৈয়দ আল ইমরান
  • নিউজ প্রকাশের সময় : ১১:২৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩ ৭১ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে দুই পক্ষের শালীশ বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত ১৫ পুলিশের রাবার বুলেট নিক্ষেপ, দুই গ্রুপের আটক ৪ সংঘর্ষ চলাকালে হামলায় দুইপক্ষের তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে। পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় শহরের হোগলাপট্টি এলাকার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরের বাস ভবনে প্রথম দফায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দ্বিতীয় দফায় রাত পৌনে বারটার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামের (৩৫) মাথায় আঘাত লেগে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

হামলায় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুবেল (৩৫), সাবেক উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পদক ফারদিন আহমেদ সান (২৫), জেলা ছাত্রলীগ সদস্য সাকিব , আবদুল্লাহ আল অভি (২২), ভৈরবপাশা ইউনিয়ন যুবলীগ সভাপতি রাজিব হোসেন (৩২)সহ ১৫জন আহত হয়েছে। ঘটনা স্থল থেকে পুলিশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মিজানুর রহমান (৩৫), সাকিব (২৫) মুন্না (৩৫) ও কালু (৩৫) আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ঝালকাঠি শহরের লঞ্চ ঘাট এলাকায় স্থানীয় দুই ব্যবসায়ী সোহরাব হাওলাদার ও সুলতান হাওলাদারের মধ্যে কয়েক দিন আগে পারিবারিক বিরোধ হলে বৃহস্পতিবার রাতে এনিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরের বাসভবনে এক সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকে ব্যবসায়ী সুলতানের ছেলে ছাত্রলীগের সদস্য লিসানের (২৯) পক্ষে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ ও ব্যবসায়ী সোহরাবের ছেলে জিহাদের পক্ষে শহর যুবলীগের সাবেক সভাপতি আবদুল হক খলিফা অবস্থান নেয়। সালিশ বৈঠকের মধ্যেই দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পরলে দুপক্ষের মধ্যে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। পরে সেখান থেকে উভয় পক্ষকের বসবাসের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং দুগ্রুপের বসত ঘর- ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্র আরো জানায়, এই দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে লঞ্চঘাট এলাকায় দীর্ঘ দিনের অবৈধ বালুর ব্যবসা নিয়ে বিরোধ চলে আসা হক খলিফা ও তার সাবেক মেয়ে জামাই মন্টু গ্রুপের সদস্যরাও পুনরায় জড়িয়ে পড়ে। যারফলে দুই গ্রুপের কয়েক শত ক্যাডার ব্যাপক লাঠিসোটা ও অস্ত্রশ্বস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিতে থাকে। উত্তেজনার রেশ ধরে রাত প্রায় ১টা পর্যন্ত লঞ্চঘাট এলাকায় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এ সময় উভয় পক্ষের চারজনকে পুলিশ আটক করে। গুরুতর আহত ৪ জনকে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলা-ভাঙচুর ও সংঘর্ষের পর থেকে এলাকায় এ নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে শহর যুবলীগের সাবেক সভাপতি আবদুল হক খলিফা বলেন, প্রতিপক্ষরা আমার ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে হামলা করে ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেছে। আমি এই ঘটনার বিচার চাই।

এ বিষয়ে ছাত্রলীগ সদস্য নুরুন্নবী লিসান বলেন, সালিশ বৈঠকে হামলা শেষে দ্বিতীয় দফায় হক খলিফা ও তার দুই ছেলেদের নেতৃতে আমাদের বাড়িঘর ও ব্যাবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা চালিয়ে ভাঙচুর করে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, একটি সালিশ বৈঠকে বসে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সামনে হক খলিফার দুই ছেলে আমার ভাই রফিকুল ইসলামকে হাতুড়ি পেটা করে গুরুতর আহত করে। এ ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

ঝালকাঠি থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার জানান, খবর শুনে ঘটনাস্থলে গিয়ে পরিস্তিতি শান্ত করতে রাবার বুলেট মারতে হয়েছে। এ ঘটনায় কোন পক্ষই মামলা দায়ের করেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য ৪জনকে থানায় আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শালীশ বৈঠককে কেন্দ্র করে ঝালকাঠিতে ছাত্রলীগ ও যুবলীগ দু’গ্রুপে সংর্ঘষে ঘটনা ঘটেছে

নিউজ প্রকাশের সময় : ১১:২৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩