ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

শেরপুরে প্রশাসনের গাড়িচাপায় নিহত ৩, লাশ নিয়ে আন্দোলনকারীদের মিছিল

তৌহিদুর রহমান জেলা প্রতিনিধি -
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৫২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে

শেরপুরে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনে নামা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের বিক্ষোভে পুলিশ ও জেলা প্রশাসনের টহল গাড়ির চাপায় অনন্ত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আজ ৪ আগস্ট রোববার বিকেলে শহরের খড়মপুর এলাকার এ নিহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্র ও জেলা শহরের বাগরাকশা মহল্লার বাসিন্দা তুষার (২৪), আইটি উদ্যোক্তা জেলা সদরের পাকুড়িয়া চৈতনখিলার মাহবুব (৩০)। অন্যজনের নাম এখনো জানা যায়নি। জানা যায়, বেলা ৩টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা শহরের খোয়ারপাড়, শেরপুর সরকারি কলেজ গেট ও খড়মপুরসহ বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। একপর্যায়ে খড়মপুর এলাকায় আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে পুলিশ ও জেলা প্রশাসনের টহল গাড়ি দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার সময় চাপা দিলে কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থীকে আহত হন। পরে তাঁদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনজন শিক্ষার্থী মারা যান। পরে তাঁদের লাশ নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এদিকে হামলা চালানো হয় পুলিশ সুপারের বাসভবন, সিভিল সার্জনের বাসভবন, পুলিশ সুপার শপ, খোয়ারপাড় পুলিশ বক্সে, সদর থানা, আনসার ক্যাম্প ও ফায়ার সার্ভিসসহ জেলা আওয়ামী লীগ অফিসে। হতাহতের পর থেকেই আন্দোলনকারীরা চারদিক থেকে শহরে চলে আসায় এখন পুরো শহর তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেরপুরে প্রশাসনের গাড়িচাপায় নিহত ৩, লাশ নিয়ে আন্দোলনকারীদের মিছিল

নিউজ প্রকাশের সময় : ০৭:৫২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪