ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

শেষ মুহূর্তের নাটকীয় গোলের পর টাইব্রেকারে ম্যানসিটিকে হারালো আর্সেনাল।

সংবাদ দাতা মোঃআরাফাত হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ১০:৫০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ১৭৭ বার পড়া হয়েছে

ম্যানচেস্টার সিটিকে টাইব্রেকারে হারিয়ে কমিউনিটি শিল্ডের শিরোপা ঘরে তুলেছে আর্সেনাল। ট্রসার্ডের শেষ মুহূর্তের নাটকীয় গোলের সুবাদে এই জয় পায় মিকেল আর্টেটার দল।

রোববার (৬ আগস্ট) লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে খেলতে নামে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র থাকলেও দ্বিতীয়ার্ধের ৭৭তম মিনিটে গার্দিওলার দলকে লিড এনে দেন তরুণ খেলোয়াড় কোল পালমার। তবে নাটকীয়তার তখনও বাকি। ম্যাচের যোগ করা সময়ের শেষ মিনিটে আর্সেনালকে সমতায় ফেরান লেয়ান্দ্রো ট্রসার্ড। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় আর্সেনাল।

এ নিয়ে সর্বশেষ ১০ শিল্ডের পাঁচটিই গানারদের ঘরে গেল। লিভারপুলকে টপকে ১৭তম বারের মতো এই শিরোপা উঁচিয়ে ধরলো গানাররা। তাদের চেয়ে এগিয়ে একমাত্র ম্যানচেস্টার ইউনাইটেড। সর্বোচ্চ ২১ বার এই ট্রফি জিতেছে তারা।

প্রসঙ্গত, ১৯০৮ সাল থেকে কমিউনিটি শিল্ড নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। প্রিমিয়ার লিগ ও এফএ কাপ বিজয়ী দুই দলের মধ্যে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। যদি কোনো দল উভয় শিরোপাই জেতে, তাহলে দ্বৈত বিজয়ীর সাথে প্রিমিয়ার লীগ রানার্সআপ দলের খেলা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেষ মুহূর্তের নাটকীয় গোলের পর টাইব্রেকারে ম্যানসিটিকে হারালো আর্সেনাল।

নিউজ প্রকাশের সময় : ১০:৫০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩