ঢাকা ০২:৫০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

সরাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আটক ৮ 

এম কে খোকন  ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৫:১৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ২৭৬ বার পড়া হয়েছে

সরাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আটক ৮

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

গতকাল রবিবার (১৪ জানুয়ারি) বিকালে উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল ও রানিদিয়া গ্রামবাসীর মধ্যে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে আহত কয়েক জনকে জেলা এবং ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

জানা গেছে,শনিবার দিবাগত রাতে স্টিল বডির নৌকার দুই মালিকের অংশের হিসাবের ঘটনাকে কেন্দ্র করে প্রথমে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে হাতাহাতির পর্যায়ে গেলে তা দুই গ্রামের মানুষের মাঝে উত্তেজনা ছড়ায়। আগের রাতের ঘটনাকে কেন্দ্র করে অরুয়াইল বাজারে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। পরে পুলিশ এসে ৮ জনকে আটক করে থানায় নিয়ে গেছে।

সরাইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, অরুয়াইল ও রানিদিয়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ সময় সংঘর্ষের সঙ্গে জড়িত সন্দেহে ৮ জনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আটক ৮ 

নিউজ প্রকাশের সময় : ০৫:১৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪