ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কর্মজীবী নারীদের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া’র ২০২৬ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেরাণীগঞ্জে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলা আমার বাপের বাড়ি মার্কা মোদের গরুর গাড়ি”—ভোলায় সমাবেশে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ দক্ষিণ কোরিয়া  জংওয়াং মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের উদ্যোগে সল্লাল উপলক্ষে ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে তারেক রহমানের ধানের শীষ, ভিপি নুরুল হক নূরের ট্রাক, পার্থর, গরুর গাড়ি মার্কা—তিন নায়ক, এক দেশ: নতুন করে জেগে উঠছে বাংলাদেশ শবে বরাত উপলক্ষে মুন্সিগঞ্জ-১ আসনে এমপি প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ জামায়াতের আমীরের বিরুদ্ধে অপপ্রচার: প্রতিবাদে কুষ্টিয়ায় মহিলা জামায়াতের বিক্ষোভ দূর্নীতিবাজ ও চাঁদাবাজদের সংসদে পাঠিয়ে নিরাপত্তা প্রত্যাশা প্রশাসনের কাছে  : সেনাপ্রধান ওয়াকার উজ্জামান নিরাপত্তা ছাড়াই রাজপথে তারেক রহমানের পক্ষে ভোট চাইতে নামলেন শর্মিলা রহমান সিঁথি

সানাইকে নিয়ে আবারও তোলপাড় নেট দুনিয়া

বিনোদন ডেস্ক::
  • নিউজ প্রকাশের সময় : ১২:১২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ২৬০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:: দেশের একসময়ের আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। শোবিজকে বিদায় জানিয়ে ধর্ম-কর্মে মনোযোগী হয়েছেন। এরপর অনেকটা গোপনেই আবু সালেহ মুসা নামে এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

তবে সেই সুখের সংসারে বাজছে এখন বিচ্ছেদের সুর। রোববার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর থেকেই সেই গুঞ্জন আরও পোক্ত হয়। বর্তমান পরিস্থিতি নিয়ে আরটিভি নিউজ থেকে জানতে চাওয়া হলে বিচ্ছেদের বিষয়ে নিশ্চিত করেন।

এদিকে তার এই বিচ্ছেদের খবরের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ১ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। নেটমাধ্যমে এরইমধ্যে তোলপাড় শুরু হয়েছে সেই ভিডিওকে কেন্দ্র করে।

শুক্রবার (২০ মে) পোস্ট করা ভিডিওতে সানাই বলেন, ‘অনেক দিন পরে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে, ফেসবুক স্ক্রোল করতে করতে হঠাৎ করেই চোখের সামনে একটা ভিডিও চলে আসলো আমার। যে ভিডিওটা সম্পূর্ণ রকমের বানোয়াট। ভিডিওটিতে তারা আসলে আমার একটু ব্যতিক্রম ধরনের ফিগার নিয়ে কথা বলেছেন। এই ভিডিওতে শুধু আমি একা নই, আরও অনেক সেলিব্রিটিই আছেন।’

তিনি আরও বলেন, ‘মূলত ছবি নানান ধরনের অ্যাঙ্গেলে ছবি কেটে কেটে তারপর জোড়া দিয়ে এই ভিডিওটি নির্মাণ করা হয়েছে। আমি নাম বলতে চাচ্ছি না। কারণ, আপনার গোপনীয় রক্ষা করলাম। আপনারা দয়া করে মানুষের ছবি নিয়ে এই ধরনের উল্টাপাল্টা ভিডিও বানাবেন না। এটা কোনো মানেই হয় না। মানুষের তো অনেক কাজ আছে। অন্যজনের জীবন নিয়ে এরকম ভিডিও বানিয়ে কি পান আপনারা?’

প্রসঙ্গত, সানাইয়ের অধিকাংশ কাজই সমালোচিত। একটা সময় সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা বিচরণ ছিল তার। অশ্লীলতার অভিযোগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে হাজিরাও দিয়েছিলেন। সে সময় মুচলেকায় সই করে ছাড়া পান। ২০২১ সালে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তিনি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সচল থাকলেও আগের মতো খোলামেলাভাবে আর দেখা যায় না তাকে।

চেকপোস্ট/এসবি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সানাইকে নিয়ে আবারও তোলপাড় নেট দুনিয়া

নিউজ প্রকাশের সময় : ১২:১২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩