ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

সাভারে বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মীদের নামে মামলা গ্রেফতার ৪ ।

রাশেদ কবির (সাভার প্রতিনিধি)
  • নিউজ প্রকাশের সময় : ০৬:১৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ২১২ বার পড়া হয়েছে

সাভারে বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মীদের নামে মামলা গ্রেফতার ৪ ।

সাভারে বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের

অভিযোগে মামলা দায়ের হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মামলার বাদী ও সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলার বিষয়টি নিশ্চিত করেন।

সাভার মডেল থানা সূত্র জানা যায়, বৃহস্পতিবার বিএনপির সমাবেশ শেষে সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর তানিম ফার্নিচার কারখানা সংলগ্ন এলাকায় ককটেল বিষ্ফোরণ ও গাড়ি ভাংচুরের অভিযোগ এনে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাহউদ্দিন বাবুসহ বিএনপির প্রায় ৪০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছে সাভার মডেল থানা পুলিশ।

এবিষয়ে মামলার বাদী ও সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল বলেন, “বিএনপি সমাবেশ শেষে নেতাকর্মীরা হেমায়েতপুর এলাকায় অতর্কিতভাবে কয়েকটি গাড়ি ভাংচুরের ও ককটেল বিষ্ফোরণ ঘটায়। এ সময় ককটেলের সাদৃশ্য পাঁচটি বস্তু ও অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় বিএনপির ৪ নেতাকর্মীকে গ্রেফতার করে বলে সুত্রে জানা গেছে গ্রেফতার কৃতরা হলেন- মো. আক্তার হোসেন কবিরাজ (৫২), উয়ালিউল্লাহ ওয়ালিদ (৩৭), মো. সজীব হোসেন (৩৪) ও ওসমান গনিকে (৪৫)। তাদের মধ্যে আক্তার হোসেন কবিরাজ সাভারের কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ওসমান গনি ভাকুর্তা ইউনিয়ন তাঁতী দলের সাধারণ সম্পাদক।

এঘটনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো সালাহউদ্দিন বাবু বলেন, যেসব অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। ককটেল বিস্ফোরকের এমন কোন ঘটনাই সাভারে ঘটেনি বলে দাবি জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাভারে বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মীদের নামে মামলা গ্রেফতার ৪ ।

নিউজ প্রকাশের সময় : ০৬:১৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩