ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

সিরাজদিখানে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪ ইটভাটা মালিকের ৩২ লাখ টাকা জরিমানা!

মুন্সিগঞ্জ রিপোর্টারঃ এ,এস,এম শিপন পাঠান
  • নিউজ প্রকাশের সময় : ০৯:১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪ ২৪৬ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৪ টি ইটেরভাটা পরিবেশ বান্ধব ছিল না বিধায় ইটভাটার মালিককে ৩২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমির নেতৃত্বে উপজেলার বাসাইল ইউনিয়নের কুচিয়ামারা ফেরিঘাট অভিযান পরিচালনা করে মেসার্স শামছুদ্দিন এন্ড রবিলা ব্রিকসের মালিক আলতাফ হোসেনকে ৮ লাখ টাকা একই এলাকার মেসার্স ন্যাশনাল ব্রিকস এর মালিক অলি আহমেদকে ৭ লাখ টাকা, মেসার্স মায়ের দোয়ার মালিক জনি আহমেদকে ৭ লাখ টাকা, বালুচর ইউনিয়নের মায়ের দোয়া ব্রিকসের মালিককে ১০ লাখা টাকাসহ মোট ৩২ লাখ টাকা জরিমানা করা হয়। সাথে ইট ভাটা সমূহের বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা শাখার পরিচালক মো. রেদোয়ান উল্লাহ, উপ-পরিচালক আব্দুল্লাহ আল- মামুন, সিরাজদিখান থানা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. ফজলুল করিম ও সিরাজদিখান থানার এস আই মো. লোকমান হোসেন। পরিবেশ অধিদপ্তরের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে অভিযান পরিচালনার সময় সাংবাদিকদের জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিরাজদিখানে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪ ইটভাটা মালিকের ৩২ লাখ টাকা জরিমানা!

নিউজ প্রকাশের সময় : ০৯:১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪