ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা 

সিলেট সিটির মেয়র পদে নির্বাচন করবেন না আরিফ!

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৬:২৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ১২১ বার পড়া হয়েছে

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে অংশ নিবেন না বর্তমান মেয়র আরিফুল হক। তিনি সোমবার দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে তার এই সিদ্ধান্তের কথা সেখানে অবস্থানরত অন্যান্যদের জানান। লন্ডন সময় বিকাল ৪টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে অন্য নেতাদের সঙ্গে আলাপচারিতায় মেয়র আরিফ নিজেই বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি নির্বাচন করবেন না। তবে মেয়র আরিফ সিলেট সদর থেকে সংসদ নির্বাচনের আশা ব্যক্ত করেন।

এ বিষয়ে দল কোনো আশ্বাস দেননি এমনটাও জানা গেছে। এছাড়া মেয়র আরিফ বিএনপির পদ নিয়ে কথা তুলেন। তিনি বলেন, দলে তার একটি পদ নেই! তখন বৈঠকে জানানো হয় এ বিষয়টি পরবর্তীতে ভাবা হবে।

এ বিষয়ে মন্তব্য জানার জন্য দুই দফা মেয়র আরিফুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও উত্তর মেলেনি। এদিকে, সারাদেশের মতো সিলেটেও বিএনপি দলীয়ভাবে নির্বাচনে না গেলেও মেয়র আরিফ নির্বাচন করবেন বলে গুঞ্জন চলছিল কয়েকদিন ধরেই।

এর আগে, মেয়র আরিফ যুক্তরাজ্য হয়ে ইতালির মিলান ঘুরে গত ৫ দিন ধরে লন্ডনে অবস্থান করেন। গত ৯ এপ্রিল লন্ডন থেকে ফ্লাইট করার কথা থাকলেও বৈঠকের জন্য ফ্লাইটটি পরিবর্তন করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেট সিটির মেয়র পদে নির্বাচন করবেন না আরিফ!

নিউজ প্রকাশের সময় : ০৬:২৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩