ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

সুপ্রিম কোর্ট এর আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হলেন জনাব জহিরুল ইসলাম সুমন

রিপোর্টার মোঃ জসিম সরদার 
  • নিউজ প্রকাশের সময় : ০৬:২৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ২৪২ বার পড়া হয়েছে

রিপোর্টার মোঃ জসিম সরদার 

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন বর্তমান ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ-এর জহিরুল ইসলাম সুমন। তাঁর এই অসামান্য অর্জনে নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয়রা জানান, জহিরুল ইসলাম সুমনের এ অর্জন কেবল তার ব্যক্তিগত নয়, এটি সমগ্র নলছিটি তথা সুবিদপুর ইউনিয়নের জন্য এক গৌরবের বিষয়। তাঁর সাফল্যে এলাকাবাসী গর্বিত ও আনন্দিত।

গ্রামের সাধারণ মানুষ বলেন, জহিরুল ইসলাম সুমন একজন বিনয়ী ও মানবিক মানুষ। তিনি সবসময় হাসিমুখে কথা বলেন, সবার সঙ্গে আপন করে মিশে যান। তাঁর মতো একজন মানুষ দেশের সর্বোচ্চ আদালতে স্থান পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

স্থানীয় সমাজকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা আরও বলেন, আমরা দোয়া করি—আল্লাহ তাআলা যেন তাঁকে আরও উচ্চ পদে উন্নীত করেন এবং দেশের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ দেন।

জহিরুল ইসলাম সুমনের এই সাফল্য আইন পেশায় তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুপ্রিম কোর্ট এর আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হলেন জনাব জহিরুল ইসলাম সুমন

নিউজ প্রকাশের সময় : ০৬:২৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫