ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি ডা. মাহমুদা মিতুর শেরপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত শেরপুরের মানুষ আছে বলেই আমি বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হতে পেরেছি: এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বিশ্বকাপ ফুটবল ২০২৬: আজ রাতেই শুরু ফুটবল মহাযুদ্ধ, চ্যাম্পিয়ন পাবে ৫০ মিলিয়ন ডলার প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন সরকারের বড় সুযোগ: সিপিডি বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রস্তাবিত বাজেটের বিরুদ্ধে জামায়াতের বিক্ষোভ, ‘গণবিরোধী ও গণনিপীড়ক’ আখ্যা হিংসা নয়, সহানুভূতি—এগিয়ে চলার বার্তা দিলেন চন্দ্রা সরকার বাজিতপুরে দিনে সাংবাদিকের বাসা চুরি বাজিতপুর(কিশোরগঞ্জ) প্রবাসীদের শ্রমিক নয়, সম্মানজনক পরিচয়ে অভিহিত করার আহ্বান জামায়াত আমিরের

সেহরি খাওয়া অবস্থায় ফজরের আজান হলে যা করবেন

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ১২:৪৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ১৭৬ বার পড়া হয়েছে

রোজা রাখার জন্য মুসল্লিরা সুবহে সাদিকের আগে সেহরি খেয়ে থাকেন। রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খাওয়া সুন্নত এবং অধিক পুণ্যের কাজ। তবে অনেক সময় ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ার কারণে সেহরি খাওয়া শুরু করতে দেরি হয়ে যায়। এমনও হয় যে, কেউ সেহরি খাওয়া শুরু করেছে বা খাওয়া শেষ হয়নি এমন সময় আজান হয়ে যায়।

অনেকের মনেই প্রশ্ন জাগে এমন পরিস্থিতিতে করণীয় কী? সেহরি খাওয়া অবস্থায় ফজরের আজান শুরু হয়ে হলে সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করতে হবে। আর এ অবস্থাতেই যথারীতি রোজা পালন করতে হবে। কিন্তু সেহরির সময়ের পর ভুলক্রমে বা অনিচ্ছাকৃত পানাহার করার কারণে রোজা ভেঙে গেলে রমজানের পর ঐ রোজাটি পুনরায় কাজা করতে হবে।

তবে কেউ যদি আজান শোনার পরও যদি পানাহার বন্ধ না করেন, তাহলে কাজা এবং কাফফারা আদায় করতে হবে তাকে। কারণ, প্রথমে ভুলবশত খাওয়া হলেও পরে ইচ্ছাকৃত খাওয়ার দ্বারা রোজা ভেঙে যায়। আর সেহরির সময় থাকার সময় কেউ আজান দিলে সে বিষয়টি ভিন্ন।

একটি বিষয় মনে রাখতে হবে যে, আজান দেওয়া হয় হলো ফজরের নামাজের জন্য। সেহরি খাওয়া বন্ধ করার জন্য দেওয়া হয় না। এজন্য সেহরি খাওয়া আজানের আগেই বন্ধ করতে হবে। এছাড়া আজান সেহরির সময়ের মধ্যে দেওয়া হয় না, ফজরের ওয়াক্ত হওয়ারও একটু পরে দেওয়া হয়।

এছাড়া হাদিস শরিফে যে আজানের পরেও খাওয়ার কথা আছে, তা হলো তাহাজ্জুদের আজান। সেটি ফজরের আজান নয়। এটি এখনও প্রচলিত আছে মক্কা এবং মদিনায়। (ফাতাওয়ায়ে আলমগিরি)

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সেহরি খাওয়া অবস্থায় ফজরের আজান হলে যা করবেন

নিউজ প্রকাশের সময় : ১২:৪৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩