ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

স্কটল্যান্ডে বিএনপির আলোচনা সভা: গণঅভ্যুত্থান স্মরণ ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থার প্রকাশ

রিপোর্টার মোঃআনজার শাহ
  • নিউজ প্রকাশের সময় : ১০:৩৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

রিপোর্টার মোঃআনজার শাহ

স্কটল্যান্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির আয়োজনে ঐতিহাসিক জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক—তারেক রহমান” শীর্ষক আলোচনাটি ছিল অনুষ্ঠানটির মূল আকর্ষণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কটল্যান্ড বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল রাহিম জাকির।
তিনি বলেন, “এই দিনে আমরা স্মরণ করি গণতন্ত্রের জন্য আত্মত্যাগ করা শহীদদের এবং আমাদের অনুপ্রেরণার প্রতীক তারেক রহমানকে। তাঁর নেতৃত্বেই বাংলাদেশে গণতন্ত্র সুসংহত হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি জনাব আব্দুল জব্বার ভূঁইয়া।
তিনি বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে প্রবাসীদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একতা ও ঐক্যের মাধ্যমে জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দিতে হবে দেশ-বিদেশে।”

বিশেষ অতিথির বক্তব্যে খন্দকার জাহাঙ্গীর আলম বলেন, “তারেক রহমানই এ দেশের আগামী দিনের গণতন্ত্রের নেতৃত্ব দেবেন। তাঁর উপর জনগণের আস্থা এবং ভালোবাসা অনন্য।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবুল হাসনাত।
এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন কারা নির্যাতিত সাবেক ছাত্রদল নেতা ইরফানুল হক পাটোয়ারী এবং স্কটল্যান্ড বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ইকবাল মোড়ল।
তারা বলেন, প্রবাসে থেকেও বিএনপির নেতাকর্মীরা দেশের গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও সক্রিয় থাকবেন।

আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরিশেষে “বাংলাদেশ জিন্দাবাদ” স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো মিলনস্থল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্কটল্যান্ডে বিএনপির আলোচনা সভা: গণঅভ্যুত্থান স্মরণ ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থার প্রকাশ

নিউজ প্রকাশের সময় : ১০:৩৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫