ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা 

*হক মার্কেটের দোকান নং–৫৪ নিয়ে চুক্তি লঙ্ঘনের অভিযোগ নির্মাণ বন্ধের দাবিতে ৭০ দোকান মালিকের মানববন্ধন করেন

রিপোর্টার রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৫:১৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে

{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

রিপোর্টার : রফিকুল ইসলাম

ঢাকার সুত্রাপুর থানাধীন ২২, চিত্তরঞ্জন এভিনিউস্থ ঐতিহ্যবাহী “হক মার্কেট”–এর দোকান নং–৫৪ সংক্রান্ত ত্রিপক্ষীয় চুক্তি লঙ্ঘন করে নিয়ম বহির্ভূত নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রাইন বিল্ডার্স (প্রা:) লিমিটেডের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ ও অবৈধ নির্মাণ কাজ বন্ধের দাবিতে আজ হক মার্কেটের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রায় ৭০ জন দোকান মালিক।

প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ১৫ জুন ২০২১ ইং তারিখে উক্ত দোকান নং–৫৪ সংক্রান্ত বিষয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির প্রথম পক্ষ ছিলেন মার্কেটের মালিক পক্ষ আদম তমিজী হক, দ্বিতীয় পক্ষ হিসেবে ডেভেলপার প্রতিষ্ঠান রাইন বিল্ডার্স (প্রা:) লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ মহিউদ্দিন আহমেদ মিলন, এবং তৃতীয় পক্ষ হিসেবে জনাব মোঃ আবুল কালাম আজাদ ও জনাব মোঃ আবুল হাসনাত চৌধুরী।

অভিযোগে বলা হয়, উক্ত ত্রিপক্ষীয় চুক্তির শর্তাবলি উপেক্ষা করে এবং চুক্তির বাইরে গিয়ে রাইন বিল্ডার্স (প্রা:) লিমিটেড অসৎ উদ্দেশ্যে জাল দলিলের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে স্থাপনা নির্মাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে দোকান মালিকরা জানান, বিষয়টি জানতে পেরে তারা ২৪ মার্চ ২০২৫ ইং তারিখে আইনগত পদক্ষেপ গ্রহণ করেন। পরবর্তীতে উভয় পক্ষের শুনানি শেষে মহামান্য হাইকোর্ট সংশ্লিষ্ট স্থাপনায় সকল প্রকার নির্মাণ কার্যক্রমের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন।

হাইকোর্টের এফ.এম.এ নং–৪৪৩/২০২৫ এবং এফ.এম.এ.টি নং–৩২৬/২০২৫ মামলায় অর্ডার নং–৪ (তারিখ: ২৪/০৮/২০২৫) এবং আপিল নং–৩৮৫/২০২৫ (তারিখ: ২৫/০৮/২০২৫) অনুযায়ী এক বছরের জন্য উক্ত নির্মাণ কাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এছাড়াও, দোকান মালিকরা ২২ এপ্রিল ২০২৫ ইং তারিখে সুত্রাপুর থানায় স্বশরীরে উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যার সাধারণ ডায়েরি নম্বর জিডি–১১১২।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, আদালতের নিষেধাজ্ঞা ও থানায় জিডি থাকা সত্ত্বেও রাইন বিল্ডার্স (প্রা:) লিমিটেড নিয়ম বহির্ভূতভাবে দোকান ডেকোরেশনসহ মার্কেট উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছে, যা আদালত অবমাননার শামিল।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে অবৈধ নির্মাণ কার্যক্রম বন্ধ করা, আদালতের আদেশ বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

*হক মার্কেটের দোকান নং–৫৪ নিয়ে চুক্তি লঙ্ঘনের অভিযোগ নির্মাণ বন্ধের দাবিতে ৭০ দোকান মালিকের মানববন্ধন করেন

নিউজ প্রকাশের সময় : ০৫:১৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬