ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

হবিগঞ্জে খোয়াই নদীর চরে খেলার মাঠ দখলের চেষ্টা প্রভাবশালী মহলের

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৫:১৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ১৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যশের আব্দা এলাকায় প্রায় দুই যুগ পূর্বে খোয়াই নদীতে গজেঁ উঠা চরের খেলার মাঠটি হাল চাষ ও বাঁশের বেড়া দিয়ে দখলে নেওয়ার পায়তারা করার অভিযোগ উঠেছে একই এলাকার মৃত আর্শদ উল্লার পুত্র এডভোকেট আফিল উদ্দিনের বিরুদ্ধে। সম্প্রতি মাঠটি সংরক্ষণ করতে জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দেওয়া হয়।

এলাকাবাসী জানান, ওই এলাকায় যুবসমাজের খেলাধূলা করার একমাত্র স্থান হচ্ছে ওই মাঠ। এই মাঠ ছাড়া আর কোনো খেলার মাঠ নেই। এলাকার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় ছেলেমেয়েরা এই মাঠেই খেলাধুলা করে থাকে। এই মাঠেই ফুটবল অনুশীলন করে অনেকে জেলা ও জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে। সরকারী কৃষ্ণ ধন সওদাগর প্রাথমিক বিদ্যালয়, যশের আব্দা ফজল নেছা দারুল আরবাম ইবতেদায়ী মাদরাসা, যশের আব্দা সমাজ কল্যাণ সমবায় সমিতি ক্লাব, যশের আব্দা একাদ্বশ ফুটবল ক্লাবসহ অনেক শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠান এই মাঠটি ব্যবহারের পাশাপাশি নানা ধরণের প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

এই খেলার মাঠটি সংরক্ষণ করতে জেলা প্রশাসক ইশরাত জাহানের কাছে ১শ জন গ্রামবাসী স্বাক্ষরিত একটি স্বারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক অভিযোগটি আমলে নিয়ে উপজেলা প্রশাসনকে তদন্তের নির্দেশ প্রদান করেন। এলাকাবাসী আরোও জানান, সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে দলের প্রভাব খাটিয়ে একরকম গায়ের জোরেই এডভোকেট আফিল উদ্দিন খোয়াই নদীতে গঁজে উঠা মাঠটি দখলে নেওয়ার পায়তারা চালাচ্ছেন। তারা বলেন, নদীর ভিতরের জায়গা কোনভাবেই মালিকানা হতে পারে না এবং এই মাঠটি যে, সরকারের সম্পত্তি তার যথেষ্টে প্রমানাদি রয়েছে গ্রামবাসীর কাছে। অচিরেই মাঠটির বিষয়ে যদি সুষ্ঠ সমাধান না হয় যে কোনসময় দাঙ্গা হাঙ্গামার মত ঘটনা ঘটতে পারে। তাই এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

চেকপোস্ট/এসবি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হবিগঞ্জে খোয়াই নদীর চরে খেলার মাঠ দখলের চেষ্টা প্রভাবশালী মহলের

নিউজ প্রকাশের সময় : ০৫:১৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩