ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক গত ৮ বছর পূর্বে নির্মিত ট্রমা সেন্টারটি চালু হওয়ার ব্যাপারে দ্রুত সংসদে আলোচনা করবো- এমপি শেখ মোঃ আব্দুল্লাহ  বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন শুরু, ফরম নিলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন মুন্সিগঞ্জের মোল্লা কান্দি ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর সহ অর্থ লোপাটের অভিযোগ উঠেছে।  জাতীয় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে বহুমুখী উদ্যোগ সংরক্ষিত নারী আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা বাংলাদেশ নারকোটিকস কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন রাজিউর রহমান

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩৫

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৭:০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ১৩৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কুশিয়ারতলা গ্রামে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে জাহাঙ্গীর মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৩৫ জন।

এদের মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় পাঁচ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালসহ অন্যান্য ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় কুশিয়ারতলা গ্রামের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ছয় জনকে আটক করেছে বানিয়াচং থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের সাবেক মেম্বার আজমান মিয়া ও একই গ্রামের কাছম আলীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে সরকারি ভূমির দুই লাখ টাকার হিসেবসহ পূর্ব বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠকও হয়। কিন্তু কোন সুরাহা হয়নি। এনিয়ে শনিবারও উল্লেখিত সময়ে ফের দু’পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে একজন নিহত হয়। আরো বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের মধ্যে, আলমগীর মিয়া (৪০), আব্দুল হান্নান (৪০), তোফাজ্জল মিয়া (৩৫), অলি রহমান (৭০), আফরোজ মিয়া (১৭), আনিক মিয়া (৩৫), আজিজুল হক (২৫), ফয়সাল আহমেদ (৩০), সাইদুর রহমান (৩০), জাবেদ মিয়া (২০), লীল বানু (৫২), সাইফুল ইসলাম (২৬), শামিম আহমেদ (৩২), মোহাম্মদ আলী (৪০), জাহির মিয়া (৫০), দুলাল মিয়া (৪৫), জবেদ মিয়া (৩৭), নাজম মিয়া (৩৫), কদ্দুস মিয়া (৪৫), শাহিদ মিয়া (৩৫), মোস্তাক মিয়া (২৫), আছকির মিয়া (৪০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় জনকে আটক করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩৫

নিউজ প্রকাশের সময় : ০৭:০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩