সংবাদ শিরোনাম ::
২৪ এপ্রিল শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

প্রতিনিধির নাম
- নিউজ প্রকাশের সময় : ০১:১৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ১৪৩ বার পড়া হয়েছে

নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন।
আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৪ এপ্রিল সকাল ১১টায় বঙ্গভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।
গত ১৩ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন সাহাবুদ্দিন। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন।
বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদ শেষ হবে আগামী ২৩ এপ্রিল।















