ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক

৫ শতাধিক পথচারীকে স্যালাইন-শরবত খাওয়াল কুমিল্লা ট্রাফিক পুলিশ

রিপোর্টার মোঃ সোহরাব
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৩৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে

৫ শতাধিক পথচারীকে স্যালাইন-শরবত খাওয়াল কুমিল্লা ট্রাফিক পুলিশ তীব্র দাবদাহে পাঁচ শতাধিক পথচারীকে খাবার স্যালাইন, ঠান্ডা পানি এবং শরবত খাইয়েছে কুমিল্লা জেলা ট্রাফিক পুলিশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে কুমিল্লা নগরীর কান্দির পাড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ কার্যক্রম চালানো হয়।পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। ইকরামুল আলম নামের এক পথচারী ঢাকা পোস্টকে বলেন, এই তীব্র গরমে পুলিশের উদ্যোগটি খুবই ভালো লেগেছে। এমন উদ্যোগ নিয়ে সবারই এগিয়ে আসা উচিত।জালাল হোসেন নামের এক রিকশাচালক বলেন, পুলিশের কাছ থেকে মাগনা (বিনামূল্যে) শরবত পান করলাম। এমনটা এই প্রথমবারই হয়েছে। পুলিশ সাধারণ মানুষের কথাও ভাবে। ধন্যবাদ পুলিশকে।জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) জিয়াউল হক চৌধুরী টিপু ঢাকা পোস্টকে বলেন, প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ জনজীবন। তীব্র গরমে সড়কে চলাচলকারী মানুষদের পানিশূন্যতার বিষয়টি মাথায় রেখে জেলা ট্রাফিক পুলিশ এ উদ্যোগ গ্রহণ করেছে। রাস্তায় যেসব মানুষ বেরিয়েছেন তাদের বেশির ভাগই অতীব জরুরি কাজেই বের হয়েছেন। প্রচণ্ড গরমে সেসব মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে এ কার্যক্রম চালানো হয়েছে। গরমে সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য, রিকশাচালক, অটোরিকশাচালক এবং পথচারীদের খাবার স্যালাইন, শরবত এবং ঠান্ডা পানি বিতরণ করা হয়েছে। পাঁচ শতাধিক মানুষকে জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এ সেবা দেওয়া হয়েছে। জনস্বার্থে ট্রাফিক পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে।জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল হাসান, জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক টিআই জিয়াউল হক চৌধুরী টিপুসহ ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে এ কার্যক্রম পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৫ শতাধিক পথচারীকে স্যালাইন-শরবত খাওয়াল কুমিল্লা ট্রাফিক পুলিশ

নিউজ প্রকাশের সময় : ০৬:৩৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪