৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন শহীদ জিয়া অমর হোক — বেগম খালেদা জিয়া জিন্দাবাদ — তারেক রহমান জিন্দাবাদ

- নিউজ প্রকাশের সময় : ০৬:০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে

রিপোর্টার: জসিম সরদার
আজ ৭ই নভেম্বর — ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এই দিনটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর ছিল বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনে সৈনিক-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবে জাতীয় জীবনে নতুন দিগন্তের সূচনা হয়, যার নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম।
তাঁর নেতৃত্বেই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা পায় এবং গণতন্ত্রের ভিত্তি স্থাপিত হয়।
জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের যৌথ বক্তব্যে বলেন,
“শহীদ জিয়া শুধু একজন নেতা নন, তিনি বাংলাদেশের পুনর্জাগরণের প্রতীক। তাঁর আদর্শেই আমরা ঐক্যবদ্ধ— তাঁর অসমাপ্ত কাজ শেষ করতে হবে।”
বক্তারা আরও বলেন,
“বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক, আর তারেক রহমান জাতীয় পুনর্গঠনের নেতৃত্ব দিচ্ছেন। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার— শহীদ জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ থেকে একটি গণতান্ত্রিক ও ন্যায্য বাংলাদেশ গড়ে তোলা।”
অনুষ্ঠানস্থলে উপস্থিত নেতাকর্মীরা “শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ” স্লোগানে মুখরিত করে তোলেন। শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ দিবসের কর্মসূচিতে দেশপ্রেম, ঐক্য ও গণতন্ত্রের চেতনায় নব উদ্যমে কাজ করার শপথ নেয় সংগঠনটির নেতাকর্মীরা।
শেষে উপস্থিত সবার কণ্ঠে ধ্বনিত হয়:
👉 “লও লও লও সালাম — শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে সালাম

















