ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্ধোধন করলেন পুলিশ সুপার

রিপোর্টার:-মোঃস্বপন
  • নিউজ প্রকাশের সময় : ১১:২০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ১৩১ বার পড়া হয়েছে

অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্ধোধন করলেন পুলিশ সুপার
———————————-
নড়াইল জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ৪০ জন ভিডিপি(পুরুষ) সদস্যদের ২১ দিনব্যাপী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ(২য় ধাপ) এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের আয়োজনে ৯ আগস্ট সকাল ১০.০০ ঘটিকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব মোসাঃ সাদিরা খাতুন, সুযোগ্য পুলিশ সুপার, নড়াইল মহোদয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব বিকাশ চন্দ্র দাস, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইল।

পুলিশ সুপার মহোদয় বলেন, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর(ভিডিপি) সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন। প্রশিক্ষণের মধ্যে দিয়ে পেশাগত দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা ও সামর্থের বিকাশ ঘটে এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় অর্পিত দায়িত্বের প্রতি পেশাদারিত্ব বৃদ্ধি পায়। একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের নিরলসভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামীর যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে পুলিশের সাথে আনসার ও ভিডিপি সদস্যদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় তিনি ভিডিপি সদস্যদের ডিসিপ্লিনের প্রশংসা করেন এবং সকলকে নিজ নিজ দক্ষতা ও প্রশিক্ষণলব্ধ বাস্তব জ্ঞানকে কাজে লাগিয়ে দেশের মানুষকে সর্বোচ্চ সেবা প্রদানের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ, প্রশিক্ষকগণ ও ভিডিপি প্রশিক্ষণার্থীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্ধোধন করলেন পুলিশ সুপার

নিউজ প্রকাশের সময় : ১১:২০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩