ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

আওয়ামী লীগের ব্যর্থতায় তিস্তার পানির ন্যায্য হিৎসা হচ্ছে না। বিএনপি নেতা ফারুক 

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৪০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বিরোধীদলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সরকারের উদ্দেশ্যে বলেছেন, ভারতের সঙ্গে সরকারের ‘মধুর সম্পর্ক’ ‘বার বার ভারত ভ্রমণ’এরপরও কেন আমাদের তিস্তাসহ অভিন্ন নদীর পানি ন্যায্য হিৎসার সমাধান হচ্ছে না বুধবার (৩ জুলাই) বিকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র(মান্নান সিরাজ) নেতৃত্বাধীন একাংশের এক সমাবেশে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সরকার প্রধানসহ ব্যক্তিরা এবং পশ্চিবঙ্গ-ত্রিপুরার মুখ্যমন্ত্রী কাছে আম-লিচু-ইলিশ মাছ উপহার হিসেবে পাঠানোর বিষয়টি তুলে ধরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এই প্রশ্ন তোলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, ওবায়দুল কাদের সাহেব প্রতিদিন নতুন কথা আবিস্কার করেন। গতকালকের পত্রিকায় দেখলাম তিনি বলেছেন, মমতার জন্য না কি আমরা তিস্তার পানির শেয়ার পাচ্ছি না। হায়রে কপাল এত মন্দ চোখ থাকিতে অন্ধ আমাদের। এই মন্দের পেছনে আওয়ামী লীগ দায়ী। ফারুক বলেন, আপনারা আজিজ (সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ) তৈরি করেছেন, আপনারা বেনজীর (সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ) তৈরি করেছেন, আপনারা আসাদুজ্জামান মিয়া (সাবেক পুলিশ প্রধান) তৈরি করেছেন, আপনারা মতিউর রহমান (রাজস্ব কর্মকর্তা) তৈরি করেছেন, আপনারা নতুন করে ফয়সাল তৈরি করেছেন। মানুষের দৃষ্টি অন্যদিকে সড়ানোর জন্য ছাগলকাণ্ড তৈরি করেছেন। তিনি আরও বলেন, এসব কাণ্ডে কোনো কাজ হবে না, মানুষের দৃষ্টি সরানো যাবে না। বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে অত্যন্ত সুদৃঢ় অবস্থানে। কারণ হাজার লাখ মামলা দিয়ে, পুলিশের গুলি-লাঠিপেটার পরও বিএনপির কর্মীদের রাজপথ থেকে বিতাড়িত করতে পারে নাই।তিনি আক্ষেপ করে বলেন, একই দাবিতে দুই জায়গায় সমাবেশ আয়োজনের দরকার ছিল না। আগামীতে দলে সকলের ভুমিকা বিষয়ে নজর রাখা হবে বলে সতর্ক করেন। তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ‍মুক্তি আন্দোলনে সকলকে আরও সক্রিয় হয়ে রাজপথে সোচ্চার হওয়ার আহ্বানও জানান। সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক এড. আব্দুল মান্নান সভাপতিত্বে  সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  বিএনপি সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। এছাড়াও বিএনপি নেতা শেখ মোহাম্মদ শামীম,  কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, তরুণদে, বেলাল উদ্দিন সরকার তুহিন, নুরে আলম সিদ্দিকী, আরিফুর রহমান শামীম ভিপি,শামীম আসাদুজ্জামান শাহিন, তাজুল ইসলাম (ভিপি তাজুল) প্রমুখ বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আওয়ামী লীগের ব্যর্থতায় তিস্তার পানির ন্যায্য হিৎসা হচ্ছে না। বিএনপি নেতা ফারুক 

নিউজ প্রকাশের সময় : ০৬:৪০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪