ঢাকা ১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক গত ৮ বছর পূর্বে নির্মিত ট্রমা সেন্টারটি চালু হওয়ার ব্যাপারে দ্রুত সংসদে আলোচনা করবো- এমপি শেখ মোঃ আব্দুল্লাহ  বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন শুরু, ফরম নিলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন মুন্সিগঞ্জের মোল্লা কান্দি ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর সহ অর্থ লোপাটের অভিযোগ উঠেছে।  জাতীয় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে বহুমুখী উদ্যোগ সংরক্ষিত নারী আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা বাংলাদেশ নারকোটিকস কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন রাজিউর রহমান

আখাউড়া-আগরতলায় নতুন সেবা ইলেকট্রিক কার সার্ভিস ।

(এম কে খোকন) জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৩৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ১০৫ বার পড়া হয়েছে

আখাউড়া-আগরতলায় নতুন সেবা ইলেকট্রিক কার সার্ভিস ।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে চালু করা হয়েছে ইলেকট্রিক বাগি কার সার্ভিস।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেবার উদ্বোধন করেন।
এসময় স্থলবন্দরে উপস্থিত ছিলেন টুয়েলভ ইভেন্টেসের (এমজিএ) সিও উইং-কমান্ডার (অব.) এটিএম নজরুল ইসলাম, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যাজাই মারমা, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, ৬০ বিজিবির সহকারী পরিচালক মতিউর রহমান, রাজস্ব কর্মকর্তা হাবিবুল্লাহ খান, স্থলবন্দর সহকারী পরিচালক আতিকুল ইসলাম, ইমিগ্রেশন ইনচার্জ হাসান মাহমুদ ভূইয়া প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, আগে যাত্রীদের নিজে বহন করে লাগেজ নিয়ে যেতে হতো। এখন নামমাত্র মূল্য পরিশোধ করে ইলেকট্রিক বাগি কারের মাধ্যমে লাগেজ শূন্যরেখা পর্যন্ত নিয়ে যেতে পারবেন যাত্রীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যাজাই মারমা বলেন, আখাউড়া স্থলবন্দর আধুনিক পরিষেবায় প্রবেশ করেছে। এ পরিষেবার মাধ্যমে আমরা আশা করছি, যাত্রীরা এখন সহজেই পারাপার করতে পারবেন।
টুয়েলভ ইভেন্ডস মিট গ্রেট অ্যাসিস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা উইং কমান্ডার (অব.) এটি এম নজরুল ইসলাম বলেন, আমরা একটি হেল্প ডেস্ক সেবা চালু করেছি। এ হেল্প ডেস্কের মাধ্যমে অল্প খরচে আমাদের এখান থেকে শূন্যরেখা পর্যন্ত ইলেকট্রিক বাগি কার দিয়ে যেতে পারবেন যাত্রীরা। সেইসঙ্গে অসুস্থ রোগীদের জন্য হুইলচেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এখান থেকে বিমান ও ট্রেনের টিকিট কাটা যাবে খুব সহজেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আখাউড়া-আগরতলায় নতুন সেবা ইলেকট্রিক কার সার্ভিস ।

নিউজ প্রকাশের সময় : ০৬:৩৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩