ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ২ দোকানে জরিমানা

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৩:০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪ ১৬৭ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করেছ। অনুমোদন বিহীন শিশুখাদ্য বিক্রয়, মেয়াদোত্তীর্ণ পন্য রাখা, বিদেশী নকল সিগারেট বিক্রয় ও অনুমোদন বিহীন বিদেশী পন্য বিক্রয় করার অপরাধে এ জরিমানা করা হয়। গতকাল শনিবার চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ এ জরিমানা করেন।অভিযান সূত্রে জানা যায়, আলমডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র আলিফ উদ্দিন রোড মোড়ে আল তায়েবা ও জামিল ষ্টোর নামে সকলের পরিচিত দুটি প্রতিষ্ঠান রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। দুটি প্রতিষ্ঠানই অনুমোদন বিহীন শিশুখাদ্য বিক্রয়, আমদানী কারকের ঠিকানা বিহীন বিদেশি পন্য বিক্রয় করে আসছে বলে অভিযোগের সত্যতা পায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। প্রতিষ্ঠানটির চুয়াডাঙ্গার সহকারি পরিচালক সজল আহমেদ আলমডাঙ্গা পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমানকে সঙ্গে নিয়ে শহরে অভিযান পরিচালনা করেন। গতকাল দুপুরে তিনি শহরের আলিফ উদ্দিন মোড়ে আল তায়েবা নামক প্রতিষ্ঠানের মালিক হায়দার আলীকে ৫ হাজার টাকা সতর্কতামুলক জরিমানা করেন। এরপর পাশের প্রতিষ্ঠান জামিল স্টোরে অনুমোদন বিহীন শিশুখাদ্য বিক্রয়, আমদানীকারকের ঠিকানা বিহীন বিদেশী পন্য বিক্রয় করার অপরাধে মালিক সালাউদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করেন।চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এসময় আলমডাঙ্গা থানার এসআই রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ২ দোকানে জরিমানা

নিউজ প্রকাশের সময় : ০৩:০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪