ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

ইয়ো ইয়ো টেষ্ট কেমন করলেন মাহমুদউল্লাহ রিয়াদ

সংবাদ দাতা মোঃসিফাত শেখ
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৫৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩ ১৪১ বার পড়া হয়েছে

ইয়ো ইয়ো টেস্টে মাহমুদউল্লাহ রিয়াদের স্কোর ১৭.৬।

কন্ডিশনিং ক্যাম্পে খেলোয়াড়েরা প্রথমে বিসিবির মেডিকেল বিভাগে শারীরিক পরীক্ষা দিয়েছেন।

মিরপুর শেরেবাংলার ইনডোরে ২০-২২ জন দিয়েছেন ফিটনেস পরীক্ষা ইয়ো ইয়ো টেস্ট। বিসিবির এক ফিটনেস ট্রেনার বলেন জানিয়েছেন, এই পরীক্ষার মানদণ্ড ১৮.৪ ধরেছেন তাঁরা। তবে ৩ ভাগের এক ভাগ অংশ খেলোয়াড় স্কোর করেছেন মানদণ্ডের নিচে।

অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদও মানদণ্ড পর্যন্ত স্কোর নিয়ে যেতে পারেননি। বিসিবির ওই ট্রেনার জানিয়েছেন, ইয়ো ইয়ো পরীক্ষায় মাহমুদউল্লাহ স্কোর করেছেন ১৭.৬। তবে বয়স বিবেচনায় এই স্কোরকে ভালো বলে ধরা হচ্ছে।

গত কিছুদিন ধরেই অনুশীলনে বেশ সিরিয়াস মাহমুদউল্লাহ। এই বছরের মার্চে ইংল্যান্ড সিরিজের পর বিশ্রামের মোড়কে দল থেকে বাদ পড়েন তিনি। এরপর গত কয়েক সিরিজেই নেই তিনি। তাঁর জায়গায় যাঁরা খেলেছেন, তাঁরাও সেভাবে নিজেদের প্রমাণ করতে পারেননি। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট। তাই মাহমুদউল্লাহও আছেন বাংলাদেশের দলের নির্বাচকদের বিবেচনায়।

বিসিবি সূত্র অনুযায়ী, কদিনের মধ্যেই এশিয়া কাপের দল ঘোষণা দেওয়ার কথা নির্বাচকদের। তবে মাহমুদউল্লাহ সেই দলে থাকবেন কি না, তা জানতে শেষ পর্যন্ত অপেক্ষাই করতে হবে। বড় মঞ্চের চাপ সামলাতে অভিজ্ঞ খেলোয়াড়ের কদরও দেখছেন তাঁরা। তবে ক্যাম্পে থাকা মাহমুদউল্লাহ সবকিছু মিলিয়ে নিজেকে প্রস্তুত রাখতে ঘাম ঝরিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইয়ো ইয়ো টেষ্ট কেমন করলেন মাহমুদউল্লাহ রিয়াদ

নিউজ প্রকাশের সময় : ০৪:৫৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩