ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

ইরান রাষ্ট্রদূতের সাথে গণঅধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত। 

রিপোর্টার সৈয়দ মো:স্বাধীন
  • নিউজ প্রকাশের সময় : ১২:১৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সাথে ইরানের রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০.৩০ টায় ঢাকাস্থ ইরান দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

গণঅধিকার পরিষদের ৪ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, সহ-সভাপতি ডাক্তার সাজ্জাদ হোসেন।

বৈঠকে ইরানের রাষ্ট্রদূত জনাব মানসুর চাভোশি ছাড়াও উপস্থিত ছিলেন কনসুলার এন্ড ইকোনোমিক এফেয়ার্সের কর্মকর্তা মাহমুদ কোশরাভি।

গত ২ সেপ্টেম্বর গণঅধিকার পরিষদ নিবন্ধন পাওয়ায় ইরানের রাষ্ট্রদূত গণঅধিকার পরিষদকে শুভেচ্ছা জানান। বৈঠকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়। গণঅভ্যুত্থান পরবর্তী কিভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা হয় সে বিষয়ে আলোচনা হয়। ইরানের রাষ্ট্রদূত গণঅভ্যুত্থানের সাথে জড়িত তরুণদের শুভেচ্ছা জানান। এবং তিনি বাংলাদেশের জনগণের সাথে ইরানের জনগণের সম্পর্ক ও ঘনিষ্ঠতা বৃদ্ধিতে কাজ করে যাবেন বলে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। ইরানের রাষ্ট্রদূত ৪১ বছর আগে ইরানের বিপ্লব ও বিপ্লব পরবর্তী ষড়যন্ত্র সম্পর্কে ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের বিপ্লবের সাথে ইরানের বিপ্লবের মিল রয়েছে। একই সাথে বিপ্লব পরবর্তী ইরানের মত ষড়যন্ত্র বাংলাদেশেও হতে পারে, এমন আশংকাও প্রকাশ করেন তিনি।

ইরান বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি করতে চায় এবং বাংলাদেশ থেকে চা আমদানি করতে চায়। বাংলাদেশের জনগণের রাষ্ট্র সংস্কারের প্রত্যাশা পূরণে ইরান বাংলাদেশকে সহযোগিতা করবেন বলেও জানান রাষ্ট্রদূত জনাব মানসুর চাভোশি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইরান রাষ্ট্রদূতের সাথে গণঅধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত। 

নিউজ প্রকাশের সময় : ১২:১৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪