ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

ঈদে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে লাশ হলো তিন কিশোর

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৪:১৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩ ১৩১ বার পড়া হয়েছে

নেত্রকোনার কলমাকান্দায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। আজ শনিবার দুপুর দেড়টার দিকে খারনৈ ইউনিয়নের সীমান্ত সড়কের বউ-বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার লেংগুরা ইউনিয়নের গোয়াতলা গ্রামের শাহজাহানের ছেলে আবু বক্কার, একই গ্রামের মন্নাছ মিয়ার ছেলে মাসুদ মিয়া ও খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ঈমান আলীর ছেলে সুমন মিয়া। আহত ব্যক্তিরা হলেন জুলহাস মিয়া, রায়হান মিয়া, অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবির হোসেন (৮), অন্তর (২০), সাগর (২৩), হৃদয় (২৬), কামরুল (২০), শাওন (১২), তামিম (৫), আরমানসহ (২০) এগারো ব্যক্তি ভর্তি হয়েছেন। তাদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য রায়হান, আবির, অন্তর ও তামিমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের মধ্যে ঘোরাঘুরি করতে লেংগুরা থেকে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সীমান্ত এলাকায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি মোটরসাইকেলে থাকা ছয়জনের মধ্যে ঘটনাস্থলেই দুই ব্যক্তি মারা যান। এ সময় মোটরসাইকেলে থাকা অপর চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জয়ত্রী দেবনাথ সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে লাশ হলো তিন কিশোর

নিউজ প্রকাশের সময় : ০৪:১৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩