ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

উপজেলা পরিষদ নির্বাচন বরিশালে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নারী ভোটার

রিপোর্টার আলমগীর হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০২:১৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে

বরিশালে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নারী ভোটার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ চলছে। নির্বাচনে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উত্তর লামচরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম ঘণ্টায় ১৭০টি, দ্বিতীয় ঘণ্টায় ৩৪২টি আর তৃতীয় ঘণ্টায় ৫৭৩টি ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮২৩ জন বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা নেয়ামুল করিম বরকত। তিনি বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়তে শুরু করেছে শুধু এই কেন্দ্র নয় সদর উপজেলার ১৪টি কেন্দ্র ঘুরে দেখা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করছে। এসব কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যাই লক্ষণীয়।সকাল ১০টা পর্যন্ত বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের হবিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৯ শতাংশের ওপরে ভোট পড়েছে। এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নাসির উদ্দিন বলেন, এ কেন্দ্রে ২ হাজার ১০১ ভোটারের মধ্যে দুই ঘণ্টায় ভোট পড়েছে ১৯০টি।অপরদিকে একই ইউনিয়নের মোজাম্মেল হোসেন উচ্চ বিদ্যালয় (নারী ভোটার কেন্দ্র) কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নজরুল ইসলাম জানিয়েছেন, বৃষ্টি শেষে প্রথম ঘণ্টায় ২২টি ভোট কাস্ট হলেও দ্বিতীয় ঘণ্টায় ৬ গুন ভোট পড়েছে। এ কেন্দ্রে ২ হাজার ৪১৩ জন ভোটারের মধ্যে সকাল ১০ টার মধ্যে ১৪৬টি ভোট পড়েছে।এদিকে কেন্দ্রগুলোতে ভোট দিয়ে বের হয়ে নারী ভোটাররা বলছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছেন তারা। কেউ প্রভাবিত করছেন না।বৃষ্টির মধ্যেই বরিশালের দুই উপজেলায় ভোটগ্রহণ চলছে, উপস্থিতি কম জানা গেছে, বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। দুই উপজেলার ১৮১টি কেন্দ্রের মধ্যে ১২০ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) চিহ্নিত করে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দুই উপজেলায় ভোটগ্রহণ কার্যক্রমে ৩ হাজার ৭৭১ জন প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসার কাজ করছে। পাশাপাশি দুই উপজেলায় ৩৪ জন ম্যাজিস্ট্রেট, ১১০০ জন করে মোট ২২০০ পুলিশ সদস্য, ৬ প্লাটুন বিজিবি, র‌্যাবের চারটি ও ২টি কোস্টগার্ডের টিম মাঠে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উপজেলা পরিষদ নির্বাচন বরিশালে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নারী ভোটার

নিউজ প্রকাশের সময় : ০২:১৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪